ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বিনিয়োগ ও জ্বালানিতে বাংলাদেশে আগ্রহী জার্মানি

বাংলাদেশে বিনিয়োগ ও জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে জার্মানি। বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং জার্মানির ফেডারেল ফরেন অফিসের এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালক ফ্রাংক হার্টম্যান।


বৈঠকে দুই দেশের বিদ্যমান বাণিজ্য সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি জ্বালানি রূপান্তর, সবুজ প্রযুক্তি, শিল্পায়ন এবং অবকাঠামো উন্নয়নে সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয় পক্ষই ইতিবাচক মনোভাব প্রকাশ করে।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি রপ্তানি খাত, বিশেষ করে তৈরি পোশাক শিল্প। তবে দ্রুত কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনশীল বিনিয়োগ বৃদ্ধি এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছর বিপুলসংখ্যক তরুণ শ্রমবাজারে প্রবেশ করায় নতুন শিল্পায়ন ও বিনিয়োগ বাড়ানো জরুরি হয়ে পড়েছে।

তিনি আরও জানান, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার ব্যবসা শুরু ও পরিচালনার প্রক্রিয়া সহজ করছে। লাইসেন্স ও অনুমোদন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা কমানো, জ্বালানি সরবরাহ বৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়নে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

নবায়নযোগ্য জ্বালানি খাতে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদনে ১০ হাজার মেগাওয়াট সক্ষমতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তাকে স্বাগত জানানো হবে।

জার্মানির প্রতিনিধি ফ্রাংক হার্টম্যান বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও সংস্কার কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, জ্বালানি উৎসের বৈচিত্র্য ও আধুনিক অবকাঠামো উন্নয়ন টেকসই প্রবৃদ্ধির ভিত্তি তৈরি করবে। এই প্রক্রিয়ায় জার্মান সরকার ও বেসরকারি খাত বাংলাদেশের পাশে থাকতে আগ্রহী।

তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগ রয়েছে। এলডিসি থেকে উত্তরণের পরও বাণিজ্য সুবিধা অব্যাহত রাখতে জিএসপি প্লাস সুবিধা এবং সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা চলছে।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল

1

আমরা পৃথিবীর রাজা না: ইনফান্তিনো

2

প্রথম নারী হিসেবে পুরুষ দলের প্রধান কোচ মেরি-লুইস

3

চার দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল, প্রথম স্ত্রীর একদিন

4

বাজেট ঘাটতি মেটাতে বিদেশি ঋণের ওপর বাড়ছে নির্ভরতা

5

ভারত মহাসাগরই ভবিষ্যৎ যুদ্ধের কেন্দ্র

6

অস্থায়ী নয়, স্থায়ী সমাধান চায় ইরান

7

যুক্তরাষ্ট্রের দ্বিমুখী বার্তায় জটিল হচ্ছে আলোচনা: আরাগচি

8

ময়মনসিংহের সাহিত্য-সংস্কৃতির জাগরণে কেদারনাথ মজুমদারের অনন্

9

ভায়াগ্রা ব্যবহারের গুঞ্জন উড়িয়ে দিলেন ইংল্যান্ডের কোচ

10

ঘোড়াশালে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতি

11

হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা

12

অভিশাপ ভেঙে ইতিহাস গড়ল আর্জেন্টিনা

13

১২ বছর পর নকআউটে জার্মানি

14

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

15

বৃদ্ধার মৃত্যুর ঘটনায় সন্তানদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে হাইকো

16

মার্কিন হঠকারিতা বন্ধ না হলে কূটনীতি এগোবে না: আরাগচি

17

তেলাপোকা মেরে ফেলায় ‘একাকিত্বে’ ভুগছেন জাপানের প্রধানমন্ত্রী

18

‘জুলাই কার’, এই বিতর্ক করলে জুলাই কারও থাকবে না: স্বরাষ্ট্রম

19

বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে

20