ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

১৯ বছর পর বিএনপি সরকারের প্রথম বাজেট আজ

ছবি সংগৃহীত

দীর্ঘ ১৯ বছর পর আবারও জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর চলতি বছরের ১২ ফেব্রুয়ারি সরকার গঠন করে দলটি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট হিসেবে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ প্রতিপাদ্য নিয়ে উপস্থাপিত হতে যাওয়া এই বাজেট দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট হিসেবে বিবেচিত হচ্ছে। স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেটের আকার ছিল মাত্র ৭৮৬ কোটি টাকা, যা উপস্থাপন করেছিলেন দেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ। সেই তুলনায় বর্তমান বাজেটের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

এবারের বাজেট দেশের ৫৫তম জাতীয় বাজেট। একই সঙ্গে এটি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রথম বাজেট উপস্থাপন। এর আগে বিএনপি সরকারের সর্বশেষ বাজেট ছিল ২০০৬-০৭ অর্থবছরে, যা উপস্থাপন করেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। সে সময় প্রধানমন্ত্রী ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

জুলাই অভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় নির্বাচিত সরকারের অধীনে এই প্রথম জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করা হচ্ছে। আগামী ৩০ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে এবং ১ জুলাই থেকে নতুন অর্থবছর শুরু হবে।

বাংলাদেশের বাজেট ইতিহাসে বিভিন্ন সরকার ও রাজনৈতিক পর্বে মোট ১৪ জন অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বাজেট উপস্থাপন করেছেন। এর মধ্যে প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এবং আবুল মাল আবদুল মুহিত সর্বোচ্চ ১২ বার করে বাজেট উপস্থাপনের রেকর্ড গড়েছেন।

স্বাধীনতার আগে ১৯৭১ সালের ১৯ জুলাই মুজিবনগর সরকারের পক্ষে প্রথম বাজেট উপস্থাপন করেন এম মনসুর আলী। স্বাধীনতার পর ১৯৭২ সালের ৩০ জুন দেশের প্রথম জাতীয় বাজেট ঘোষণা করেন তাজউদ্দীন আহমদ।

পরবর্তী সময়ে বিভিন্ন সরকার ও শাসনামলে এ আর মল্লিক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মির্জা নুরুল হুদা, এম সাইদুজ্জামান, শাহ এ এম এস কিবরিয়া, এ বি মির্জ্জা আজিজুল ইসলাম, আবুল মাল আবদুল মুহিত, আ হ ম মুস্তফা কামাল, আবুল হাসান মাহমুদ আলী এবং ড. সালেহউদ্দিন আহমেদসহ একাধিক ব্যক্তি বাজেট উপস্থাপন করেন।

সবশেষ ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করেছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তার পর এবার নির্বাচিত বিএনপি সরকারের অধীনে জাতীয় সংসদে নতুন বাজেট উপস্থাপিত হচ্ছে, যা দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে।

প্রস্তাবিত বাজেটের মাধ্যমে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের রূপরেখা তুলে ধরবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রণ নিয়ে বিড়ম্বনা জেনে নিন কারণ ও সমাধান

1

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপের আগে শক্তির বার্তা আলজেরিয

2

সাত মাসেও ইশতেহার বাস্তবায়ন হয়নি, ডাকসু নিয়ে অসন্তোষ

3

চীন সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

4

জাতিসঙ্ঘে নতুন নেতৃত্বের বার্তা দিলেন মারিয়া এসপিনোসা

5

নেতানিয়াহু ও আমি যুদ্ধের নায়ক: ট্রাম্প

6

প্রথমবারের মতো ইরানের সঙ্গে যোগাযোগ করল সৌদি

7

সৌদি-বাহরাইনকে সংযোগকারী সেতু বন্ধ ঘোষণা

8

হাসপাতালে অনেকটা সুস্থ আছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু:

9

আগামীকাল থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা

10

অপেক্ষায় থেকেই রোগীর মৃত্যু

11

ইউনূস-নূরজাহানের বিচারের দাবিতে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ

12

বিশ্বকাপ ঘিরে ব্যবসার আশা, বাড়ছে শঙ্কা

13

ঈদে ‘শিরোনাম’ দিয়ে বড়পর্দায় ওমর সানী

14

ক্ষমতা ছাড়তে নারাজ মমতা, অভিযোগ বিজেপি ১০০ আসন লুট করেছে

15

কেন্টাকির নির্বাচনে ট্রাম্পবিরোধী রিপাবলিকান প্রার্থীর পরাজয়

16

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিন দেশের বর্ণাঢ্য আয়োজন

17

জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে ইসলামী বিশ্ববিদ্যালয়

18

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ১২ শিশুর মৃত্যু

19

ঘুষ ছাড়া সেবা মেলে না!

20