অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ইংল্যান্ডকে হারানোর দিনই বিশ্বকাপ জিতে গেছে আর্জেন্টিনা, বললেন এএফএ সভাপতি

ছবি: সংগৃহীত



আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া বলেছেন, ইংল্যান্ডকে হারানোর দিনই আর্জেন্টিনা বিশ্বকাপ জিতে নিয়েছিল। ফকল্যান্ড দ্বীপের মালিকানার প্রতি ইঙ্গিত করে তিনি এ কথা বলেন।

তাপিয়া এ কথা বলেন আর্জেন্টিনার এজেইজায় অবস্থিত লিওনেল মেসি কমপ্লেক্সে আয়োজিত এএফএ স্পনসর ডে অনুষ্ঠানে। মেসিরা ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড যুদ্ধে নিহত হওয়া সৈনিকদের সম্মান ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করেছেন বলে মন্তব্য তার।


তাপিয়া বলেন, ‘আমরা বিশ্বকাপ জিতেছিলাম সেই দিনই, যেদিন ইংল্যান্ডকে হারিয়েছিলাম। এই দলটি এমন একটি কাজ করেছে, যা অনেক দিন ধরে হয়নি। কেবল খেলাধুলার দিক থেকেই নয়, তারা মালভিনাস (ফকল্যান্ড) যুদ্ধের সৈনিক ও প্রবীণ যোদ্ধাদের সম্মান ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করেছে।’

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ফকল্যান্ড দ্বীপ আর্জেন্টিনার দাবি করে একটি ব্যানার উঁচিয়ে ধরেন। তাপিয়া এ নিয়ে বলেন. ‘সেই মহাকাব্যিক মুহূর্তের বাইরে, জাতীয় দল যেভাবে হৃদয় উজাড় করে খেলেছে এবং তিনটি ম্যাচে পূর্ণ ১২০ মিনিট লড়াই করেছে, এসবের পাশাপাশি আমি জানি, আর্জেন্টিনার মানুষের কাছে বিশ্বকাপ জয় নিশ্চিত হয়েছিল ইংল্যান্ডকে হারানোর ম্যাচেই।’

জাতীয় দল সম্পর্কে তাপিয়া আরও বলেন, ‘আমার বিশ্বাস, এটাই আর্জেন্টিনার ইতিহাসের সেরা দল। আমাদের পতাকাকে বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরার জন্য এই খেলোয়াড়দের নিয়ে আমরা ভীষণ গর্বিত।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো কিছুই অসম্ভব নয়-আর্জেন্টিনাকে পেয়ে বলল কেপ ভার্দে কোচ

1

যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত: আইএমএফ সতর্কবার্

2

মেসির ছেলে থিয়েগোতেই ২০৩০ বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে আর্জেন্

3

নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে উত্তাল ইসরাইল

4

বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় হাইতির

5

নতুন করে কৌতূহলের জন্ম দিচ্ছে মেসির চিঠির কেটে দেওয়া সেই শব্

6

শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ

7

খালি ভারত ভারত না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্র

8

নারী আসনে এমপি হতে যাচ্ছেন এনসিপির মাহমুদা মিতু

9

অস্ট্রিয়া ম্যাচে মেসির সামনে ৩ রেকর্ড

10

‘মানুষের এখন পুরো একটি ট্র্যাক শোনারও ধৈর্য নেই’

11

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের কারণ ব্যাখ্যা দিল ইউএসজিএস

12

মিসর-আর্জেন্টিনা ম্যাচে রেফারির সিদ্ধান্ত ন্যায্য ছিল মনে কর

13

মার্কিন অবরোধেও অন্তত ৪ মাস টিকে থাকতে পারবে ইরান

14

চার মন্ত্রীর পদত্যাগে চাপে কিয়ার স্টারমার

15

রামিসা হত্যার রায় আজ, আদালতে আসামিরা

16

যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের যুদ্ধের শঙ্কা ইরানের

17

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে রেফারির দায়িত্ব পেলেন যিনি

18

ঘুম ভাঙতেই ফোন হাতে নিচ্ছেন? অজান্তেই হচ্ছে মানসিক স্বাস্থ্য

19

মেসির বিপক্ষে খেলতে পারাটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার

20