ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ২২ মে ২০২৬, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

শিশু রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি

রাজধানীর পল্লবীতে নির্মমভাবে হত্যার শিকার সাত বছরের শিশু রামিসার পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি মিরপুর-১১ নম্বরে রামিসাদের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রীর সঙ্গে এসময় উপস্থিত ছিলেন সালাহউদ্দিন আহমদ, মো. আসাদুজ্জামান এবং আমিনুল হকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, রামিসার বাবার হাতে আর্থিক সহায়তা তুলে দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে রামিসার বড় বোন রাইসা আক্তারের লেখাপড়া ও ভবিষ্যৎ দায়িত্বভার গ্রহণের ঘোষণা দেওয়া হয় প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে।

গত মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুরের পল্লবী এলাকার একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে শিশু রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ফ্ল্যাটের বাথরুম থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়। তদন্তের শুরুতে পুলিশ প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে। পরে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সোহেল রানা শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

1

গোল নয়, বিশ্বকাপ জিততেই চান এমবাপ্পে

2

ভিত্তিহীন গল্প ছড়িয়ে সবাই আমাদের পতন দেখার অপেক্ষায় ছিল: ডি

3

তুমি শুধু একজন ফুটবলার নও,তুমিই ফুটবল ইতিহাস: জিনেদিন জিদান

4

জ্বালানি আধিপত্যের অভিযোগে যুক্তরাষ্ট্রকে তোপে রাশিয়া

5

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

6

যুদ্ধবিরতির মাঝেই লেবাননে ইসরাইলের আকাশপথে তাণ্ডব

7

চীনের সাথে উত্তেজনা কমেছে : পানামার প্রেসিডেন্ট

8

এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে ড. নাদিমুর রহমান

9

ভারত মহাসাগরই ভবিষ্যৎ যুদ্ধের কেন্দ্র

10

টিন সার্টিফিকেট থাকলেও করমুক্ত সীমা? ঘরে বসে অনলাইনে জিরো রি

11

ট্রাম্পের ওপর ক্ষুব্ধ নেতানিয়াহু, ইরান যুদ্ধ ঘিরে সম্পর্কে ট

12

ইতিহাসের সবচেয়ে ‘ভয়ংকর’ দল নিয়ে ফিরছে ব্রাজিল

13

ব্রাজিলকে বিদায় দেওয়া সেই গণক দেখলেন তার নিজের দেশের বিদায়

14

ইরান যুদ্ধের আঁচে হুমকির মুখে ভারতের কাঁচ শিল্প

15

আর্জেন্টিনা সাপোর্ট করি কিন্তু চাই রোনালদো বা নেইমার জিতুক

16

বাংলাদেশি সমর্থকদের প্রশংসা, বাংলাদেশকে আজ জয় উপহার দিতে চান

17

খরচের চাপে দিশেহারা মানুষ

18

কক্সবাজার সফরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

19

এবার পেলেকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

20