ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ০২ মে ২০২৬, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-সিলেট রুটে ডাবল লাইন রেলপথ নির্মাণের ঘোষণা

দেশের যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে ঢাকা সিলেট ডাবল লাইন রেলপথ নির্মাণের পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে যাত্রী পরিবহন ও পণ্য সরবরাহ আরও দ্রুত ও কম খরচে সম্ভব হবে, যা অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে।

শনিবার সিলেট সিটি করপোরেশন-এর নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, সরকার যোগাযোগ খাতে রেলপথকে অগ্রাধিকার দিতে চায়, কারণ সড়কপথ সম্প্রসারণের ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা রয়েছে। অতিরিক্ত সড়ক নির্মাণের ফলে যানজট বাড়ার পাশাপাশি কৃষিজমির ওপরও নেতিবাচক প্রভাব পড়ে।

প্রধানমন্ত্রী বর্তমান ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন সমস্যার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, এ রুটে যাতায়াতে দীর্ঘ সময় লাগে এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে যাত্রীদের ভোগান্তি বাড়ছে। জমি অধিগ্রহণসহ কিছু প্রশাসনিক জটিলতা থাকলেও দ্রুত উন্নয়ন কাজ শুরু করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে সড়ক উন্নয়ন কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এর আগে তিনি নগরীর চাঁদনীঘাট এলাকায় সুরমা নদীর দুই তীরে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধ প্রকল্পের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল কাইয়ুম চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সফরের শুরুতে প্রধানমন্ত্রী হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন এবং পরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নিয়ে দিনের সফর শেষ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা ব্রাজিলিয়ানরাও তোমাদের ভালোবাসি: ব্রাজিল গোলরক্ষক

1

সমুদ্রের বুকে মার্কিন জলদস্যুগিরি

2

রামিসা হত্যা, রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল স

3

রামিসা হত্যা রায় দ্রুত কার্যকরের ইঙ্গিত আইনমন্ত্রীর

4

আগ্রাসনে ইরানের ক্ষতি ২৭০০ কোটি ডলার

5

তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩

6

আর্জেন্টিনা-জর্ডানের খেলা দেখতে উট বিক্রি!

7

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক উদ্যোগের আহ্বান বাংলাদে

8

পিরোজপুরের নেছারাবাদে অগ্নিকাণ্ডে ১৭ দোকান পুড়ে ছাই

9

মরক্কো যেভাবে চাপে ফেলল ব্রাজিলকে

10

শাহবাগ ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন

11

ফিনল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপের আগে জার্মানির শক্তির বার্তা

12

৫ জেলার জন্য কালবৈশাখীর সতর্কবার্তা

13

সাত ধরনের খাবার খেলে ৭০ বছরেও তারুণ্য ধরে রাখতে পারবেন

14

এক দশক পর আবার পরিচালনায় ফিরলেন মৌসুমী

15

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

16

মধ্য এশিয়ার খনিজ সম্পদে পশ্চিমাদের নজর, চিন্তিত রাশিয়া

17

ধ্বংসস্তূপের নিচে ৯৭ বছরের এক নারী এবং তার ৪ ঘণ্টার 'যুদ্ধ'

18

বিশ্বকাপের ইতিহাসে আরও রেকর্ড মেসির

19

এক ফোনে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার সহজ উপায়

20