অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

সন্তানদের কাছে ফিরতে দিনে ১৮ ঘণ্টা কাজ করেন প্রীতি জিনতা

ছবি: সংগৃহীত



বলিউডে দীর্ঘ সময় কাজ করা এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য নিয়ে চলমান আলোচনার মধ্যে নিজের অভিজ্ঞতা ও মতামত জানিয়েছেন অভিনেত্রী প্রীতি জিনতা। কুণাল খেমু পরিচালিত আসন্ন সিনেমা ‘ভাইব’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, দীর্ঘ সময় শুটিং করা বেশ কঠিন হলেও পরিস্থিতি অনুযায়ী কাজের সময় নির্ধারণ করতে হয়।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রীতি বলেন, একসময় তিনি দিনে ১৮ ঘণ্টা পর্যন্ত কাজ করেছেন। তবে এর পেছনে বিশেষ কারণ ছিল। ভারতে শুটিংয়ের কাজ দ্রুত শেষ করে যুক্তরাষ্ট্রে থাকা সন্তানদের কাছে ফিরতেই দীর্ঘ সময় টানা কাজ করতে হয়েছিল বলে জানান তিনি।

প্রীতির ভাষায়, ‘আমি চেয়েছিলাম ভারতের কাজ দ্রুত শেষ করে যুক্তরাষ্ট্রে সন্তানদের কাছে ফিরে যেতে। তাই দীর্ঘ সময় টানা কাজ করতে হয়েছে। তবে এভাবে একটানা কাজ করা মোটেও সহজ বিষয় নয়।’

বলিউডে কাজের সময়, পারিশ্রমিক এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য নিয়ে আলোচনা অবশ্য নতুন নয়। সম্প্রতি প্রবাস অভিনীত ‘স্পিরিট’ সিনেমা থেকে দীপিকা পাড়ুকোনের সরে যাওয়ার ঘটনা ঘিরে বিষয়টি আবারও আলোচনায় আসে।

জানা যায়, কাজের সময় দিনে আট ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ রাখা এবং পারিশ্রমিকসংক্রান্ত কিছু শর্ত নিয়ে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে মতপার্থক্যের জেরে সিনেমাটি ছেড়ে দেন দীপিকা। সন্তান হওয়ার পর কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাতি থিয়াগোর জন্য একটি ছোট গোল্ডেন বুট কিনেন হোর্হে মেসি

1

মেয়র নির্বাচনের ঘোষণা নীলা ইসরাফিলের

2

বিশ্বে সপ্তম দূষিত শহর ঢাকা

3

বাবার মৃত্যুশোকে পেনাল্টিতে শট নেননি লুকাকু

4

অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত রোমানিয়ার প্রধানমন্ত্রী

5

অশ্রুসিক্ত নয়নে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার

6

এমবাপ্পে’ বলায় এনসিপিকে খোঁচা দিলেন তাসনিম জারা

7

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬

8

আমরা তোমার জাদুকরী খেলা খুব মিস করব: মেসির অবসরে এমবাপে

9

তিনদিনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র জমা প্রায় ৯০০

10

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্র

11

সারা দেশের থানাকে দালালমুক্ত করার কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্

12

ব্রিকস বৈঠকে ইরানের কড়া বার্তা

13

জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার

14

সাত ধরনের খাবার খেলে ৭০ বছরেও তারুণ্য ধরে রাখতে পারবেন

15

ডেঙ্গু রোগীদের চিকিৎসা খরচে ৮০% ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্

16

হ্যাটট্রিকে ক্লোসার রেকর্ড ছুঁলেন মেসি

17

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি ঘিরে নতুন মার্কিন নিষেধ

18

মমতার তৃণমূল কংগ্রেস ভেঙে ৩ টুকরো হলো যে ৩ কারণে

19

চীন মোকাবিলায় ইসরাইল-আমিরাতের দিকে ঝুঁকছে ভারত

20