ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ২২ মে ২০২৬, ১১:১৮ এএম
অনলাইন সংস্করণ

নেইমারকে নিয়ে ভাইরাল ‘রাগ করলা’ ট্রেন্ডে মেতেছে ফিফা

সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ‘রাগ করলা’ ডায়ালগ এখন শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নেই। এবার সেই জনপ্রিয় ট্রেন্ডে অংশ নিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা FIFA।

সম্প্রতি ফিফার অফিসিয়াল ফেসবুক পেজে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে নিয়ে একটি পোস্ট প্রকাশ করা হয়। সেখানে নেইমারের একটি ছবি ব্যবহার করে লেখা হয়, “কি প্রতিপক্ষ, রাগ করলা?” পোস্টটির ক্যাপশনে ফিফা লিখেছে, “ফুটবল রাজপুত্রের প্রত্যাবর্তন”, সঙ্গে ছিল ব্রাজিলের পতাকা ও ভালোবাসার প্রতীক।

বাংলাদেশি অভিনেতা ঈমান আলীর মুখে উচ্চারিত ‘রাগ করলা’ সংলাপটি গত কয়েকদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ফেসবুক, টিকটক ও ইউটিউবজুড়ে এই ডায়ালগ নিয়ে তৈরি হয়েছে অসংখ্য মিম, ভিডিও ও ট্রল কনটেন্ট।

ফিফার মতো বৈশ্বিক ক্রীড়া সংস্থার পোস্টে এই বাংলা ডায়ালগ ব্যবহারের বিষয়টি বাংলাদেশের নেটিজেনদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস তৈরি করেছে। পোস্টটি প্রকাশের পরপরই হাজার হাজার মন্তব্য ও শেয়ার পড়ে, যেখানে অনেকেই বিষয়টিকে বাংলা ভাষা ও দেশের অনলাইন সংস্কৃতির আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন।

নেইমারের সাম্প্রতিক প্রত্যাবর্তন ঘিরেও ফুটবলভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে। তারই অংশ হিসেবে ফিফার এই ব্যতিক্রমী পোস্ট সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজের নিবন্ধন করবেন যেভাবে

1

মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখে আলমিরনের বিশ্বকাপ অনিশ্চিত

2

কথায় কথায় কসম ও কাফফারার বিধান

3

অপরিবর্তিত একাদশেই মাঠে নামবে আর্জেন্টিনা, সুইজারল্যান্ডের এ

4

চোখের জলে বিশ্বমঞ্চকে রোনালদোর বিদায়

5

এইচএসসি পরীক্ষায় সিসিটিভি নজরদারি বাধ্যতামূলক

6

১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে কয়েকটি এলাকায়

7

হুথিদের যুদ্ধে জড়ানোতে নতুন বিপর্যয়ের শঙ্কায় ইয়েমেনিরা

8

ইসরায়েলের ৩৯ লক্ষ্যবস্তুতে হামলার দাবি হিজবুল্লাহর

9

বুলেটপ্রুফ জ্যাকেট-হেলমেট পরে এই গরমে মরেই যাবো : সালমান এফ

10

শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার ল্যাপটপ-ট্যাব জব্দ

11

মেসিকে ফাইনালে চান ইয়ামাল

12

এভারেস্টে নিজেদের রেকর্ড ভাঙলেন ২ নেপালি পর্বতারোহী

13

পোল্যান্ডে ৫ হাজার অতিরিক্ত মার্কিন সেনা পাঠাচ্ছেন ট্রাম্প

14

মাছ শিকারি থেকে মানুষ শিকারি

15

মিয়ানমারে বন্দিদের সাজা কমানোর ঘোষণা

16

ইসরায়েলের বিরুদ্ধে ইরানের নতুন কৌশল

17

ভাগ্য নয়, ছোট দলের সাফল্যের পেছনে অন্য কিছু

18

১৯৯০ থেকে ২০২৬... আর্জেন্টিনার দুটি হার, আর অসংখ্য উত্তরহীন

19

উজবেকিস্তানকে হারিয়ে দারুণ শুরু কলম্বিয়ার

20