ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই

বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি এবং বর্ষীয়ান রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। বুধবার (১৩ মে) সকাল ১০টা ৯ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

তার বড় ছেলে সাবেদুর রহমান সুমু বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ বর্তমানে ঢাকায় রয়েছে এবং পরে মিরসরাইয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। কয়েক দিন ধরে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন দীর্ঘ রাজনৈতিক জীবনে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি দলের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

চট্টগ্রাম-১ (মীরসরাই) আসন থেকে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া ১৯৭২ সালে তিনি বাংলাদেশের সংবিধান প্রণয়ন প্রক্রিয়ায় অংশ নেওয়া ব্যক্তিদের একজন ছিলেন।

তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মী ও সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। পরিবার জানিয়েছে, জানাজা ও দাফন সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোকে পাস দিতেই হবে না, বিতর্কে কনসেইসাও

1

৬ দেশে হবে ২০৩০ বিশ্বকাপ

2

ভোজ়িনহার পরিবারকে মেসির উপহার , ফাইনালে হারলেও আবারও কোটি ভ

3

অষ্টম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত

4

আদ-দ্বীনের জবাবে অসন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী

5

দুই দশক পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন

6

কে জিতবে বিশ্বকাপ, জানালেন ইয়ামাল

7

বার্সেলোনার নজরে মরক্কোর তারকা

8

বিয়ে করছেন সাদিক কায়েম, জানা গেল পাত্রীর পরিচয়

9

অতিরিক্ত হাসিল ও ভিড় এড়াতে খামারমুখী কুমিল্লার ক্রেতারা

10

আয়োজকরা চায় আমরা বাদ পড়ি : ফিফা সভাপতিকে ইরান অধিনায়ক

11

প্রতিদিন আখরোট খাওয়ার উপকারিতা ও স্বাস্থ্যগুণ

12

মানবজাতিকে বিলুপ্ত করতে যতগুলো পরমাণু বোমা লাগবে

13

টানা তিন ম্যাচে ম্যাচসেরা ভিনিসিয়ুস জুনিয়র

14

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

15

আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন

16

দুই বছর পর শান্তর সেঞ্চুরি

17

যুক্তরাষ্ট্র–বাংলাদেশ বাণিজ্যচুক্তি নিয়ে বিতর্ক ও সরকারের অব

18

হরমুজ প্রণালি ছেড়েছে ৩ জ্বালানিবাহী ট্যাংকার

19

আগামী সপ্তাহে ইসলামাবাদে বসতে পারে ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা

20