ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

সারা দেশে হামের সংক্রমণ ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু

সংগৃহীত

দেশে হামের সংক্রমণ পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় এই রোগ এবং এর উপসর্গে আরও ৯ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৩৫ জনের শরীরে হামের লক্ষণ ও সংক্রমণ শনাক্ত হয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। সেখানে বলা হয়, আক্রান্তদের মধ্যে অনেকেই বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, মৃত ৯ শিশুর মধ্যে ৩ জন নিশ্চিতভাবে হাম–এ আক্রান্ত ছিল। বাকি ৬ জন শিশু হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে। নিশ্চিত আক্রান্ত হয়ে মারা যাওয়া ৩ শিশুই বরিশাল বিভাগের।

অন্যদিকে উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকা বিভাগের ৩ জন, খুলনা বিভাগের ২ জন এবং সিলেট বিভাগের ১ জন রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া ১ হাজার ৪৩৫ জনের মধ্যে ৪৮৯ জনের শরীরে ল্যাব পরীক্ষার মাধ্যমে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। বাকিরা সন্দেহভাজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে।

এছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মোট ৬১ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ২৯১ জন শিশুর মৃত্যুর তথ্যও পাওয়া গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কার্যক্রমে ঘাটতি, সচেতনতার অভাব এবং দ্রুত চিকিৎসা না পাওয়ার কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠছে। আক্রান্ত শিশুদের চিকিৎসা নিশ্চিত করতে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে, শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করতে এবং জ্বর, র‍্যাশ বা হামের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান সংঘাতে কমছে মার্কিন অস্ত্রভান্ডার

1

‘বিশ্বাসঘাতকদের’ তীব্র নিন্দা জানালেন ট্রাম্প

2

মেসির সঙ্গে ভাইরাল হওয়া বাকবিতণ্ডা নিয়ে মুখ খুললেন বেলিংহ্য

3

সত্যিই কি ভিটামিন সি সর্দি সারায়

4

পরিবারতন্ত্র নয়, সংরক্ষিত নারী আসনে জামায়াতের প্রাধান্য যোগ্

5

ঝাঁকড়া লাম্বা চুলে বাবাকে চিনে অটিস্টিক ছেলে, তাই চুল কাটেন

6

মেসির বিদায়ের পর অবসরের ইঙ্গিত পারেদেসের

7

উরুগুয়েকে বিদায় করে গ্রুপ সেরা হয়ে নকআউটে স্পেন

8

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির ২২৮ স্থাপনা ক্ষতিগ

9

চুক্তি না মানলে আরো ভয়াবহ হামলা শুরু হবে : ট্রাম্প

10

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা

11

নিজের জীবনের বিনিময়ে সন্তানকে বাঁচালেন ফুটবলারের স্ত্রী

12

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘিরে কাতার-পাকিস্তানের জরুরি

13

ফ্রান্সের বিপক্ষে তারকা খেলোয়াড়কে পাচ্ছে না মরক্কো

14

অনুশীলনে মেসির শটে ভাঙল ফটোগ্রাফারের ক্যামেরা

15

বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় হাইতির

16

মনজুর আলমের এনসিপি ও মেয়র নির্বাচন গুঞ্জন নিয়ে বক্তব্য

17

গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া উচিত ইসরায়েলের: জ্বালানিমন্ত্রী

18

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই

19

ব্রাজিলের কীর্তি স্পর্শ ফ্রান্সের

20