অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ০৯:১০ এএম
অনলাইন সংস্করণ

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি নয়, স্থায়ী শান্তিচুক্তি চান ট্রাম্প

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শুধু যুদ্ধবিরতি নয়, বরং স্থায়ী শান্তিচুক্তির প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বিশ্বাস, এ ধরনের একটি চুক্তি সম্ভব এবং তা নিকট ভবিষ্যতেই বাস্তবায়িত হতে পারে।

সোমবার (স্থানীয় সময়) হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ‘এখানে আমরা যারা আছি, সবাই মনে করি তাৎক্ষণিক যুদ্ধবিরতি স্থায়ী শান্তির পথে একটি ধাপ হতে পারত। কিন্তু আপাতত তা হচ্ছে না। আমি জানি না এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি প্রয়োজনীয় কি না। আমি নিজে যুদ্ধবিরতি পছন্দ করি, কারণ এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে হত্যাযজ্ঞ থামানো যায়। তবে আমার দৃঢ় বিশ্বাস, শেষ পর্যন্ত আমাদের একটি টেকসই শান্তিচুক্তি দরকার, যা স্থায়ীভাবে সহিংসতা বন্ধ করবে। এটা খুবই সম্ভব, এবং খুব শিগগিরই এমন একটি চুক্তি হতে পারে।’

ট্রাম্প আরও বলেন, ‘এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সরাসরি আলোচনা শুরু করা উচিত।’

তবে এই অবস্থান নিয়ে কিছুটা ভিন্নমত দিয়েছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক ম্যার্ৎস। তিনি মনে করেন, দুই দেশের মধ্যে অন্তত একটি যুদ্ধবিরতি না হলে আলোচনায় বসা সম্ভব নয়। তাঁর ভাষায়, “আমরা সবাই যুদ্ধবিরতি চাই। আমি কল্পনাই করতে পারছি না, কোনো ধরনের যুদ্ধবিরতি ছাড়া আমরা এ ইস্যুতে পরবর্তী বৈঠকে বসতে যাচ্ছি। আমরা এ নিয়ে কাজ করতে চাই এবং সম্ভাব্য ত্রিপাক্ষিক বৈঠকের (যুক্তরাষ্ট্র–রাশিয়া–ইউক্রেন) আগে রাশিয়ার ওপর যুদ্ধবিরতির জন্য চাপ প্রয়োগ করতে চাই।”

রাশিয়া–ইউক্রেন যুদ্ধাবসান প্রসঙ্গে স্থানীয় সময় সোমবার দুপুর ১টা ১৫ মিনিটে হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। 

সূত্র: সিএনএন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

1

কম খেলেও ওজন বাড়ে কেন

2

হাসিনা ও কামালকে ফেরত চায় বাংলাদেশ

3

ইতিহাসে নতুন রেকর্ড বিশ্বকাপ ফুটবলের ফাইনালের টিকিটের দাম

4

ঢাবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব পাল

5

পদ্মায় ট্রলারডুবি, ২৩ গরুসহ নিখোঁজ খামারি

6

‘আমাকে অনেক ভুগতে হয়েছে,’ মেসির বিদায়ের পর মদরিচের স্বীকারোক

7

অপরিবর্তিত একাদশেই মাঠে নামবে আর্জেন্টিনা, সুইজারল্যান্ডের এ

8

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

9

টাঙ্গাইলের কারাগারেও বিশ্বকাপ ফুটবলের ছোঁয়া

10

২০ মাসে ধর্ষণ ও নির্যাতনে নিহত ৬৪৩ শিশু

11

সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডির পরামর্শ স্পিকারের

12

এভারেস্টে নতুন ইতিহাস গড়লেন দুই নেপালি পর্বতারোহী

13

ট্রাম্পের মাথার জন্য ১২৩ কোটি টাকা পুরস্কার ঘোষণা

14

আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

15

গোলদাতার গণ্ডি পেরিয়ে বেলজিয়ামের পথপ্রদর্শক লুকাকু

16

‘ওয়ান লাস্ট ডান্স’ কার? রোনালদো নাকি মডরিচের

17

দুর্গম পাহাড় থেকে অসুস্থ বম নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টারে উ

18

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

19

বিশ্বকাপের ৬০ বছরের ইতিহাসে এক অনন্য রেকর্ড মেসির দখলে, দ্বি

20