ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ওয়াদা ভঙ্গের পরিণতি ভালো হয়নি: নাহিদ ইসলাম

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মানুষের অধিকার আদায়ে যেসব অধ্যাদেশকে আইনে রূপান্তরের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বর্তমান সরকার তা পূরণে ব্যর্থ হয়েছে। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক ইতিহাসে যারা বারবার ওয়াদা ভঙ্গ করেছে, তাদের পরিণতি কখনোই ভালো হয়নি।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, যে সরকার ছাত্র-শ্রমিক-জনতার রক্তের বিনিময়ে গঠিত হয়েছে, তাদের অবশ্যই দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। অন্যথায় ওয়াদা ভঙ্গের ফল ভোগ করতে হবে বলেও তিনি সতর্ক করেন।

তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর নতুন জাতীয় ঐক্যের ভিত্তিতে তারা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। তার ভাষায়, রাজনীতি, অর্থনীতি ও সমাজ—সব ক্ষেত্রেই ন্যায্যতা ও ইনসাফ প্রতিষ্ঠাই তাদের উদ্দেশ্য।

সম্মেলনে বক্তব্যে এনসিপির এই নেতা দেশের শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করার পাশাপাশি নতুন রাজনৈতিক ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন। তিনি বলেন, ভবিষ্যতের রাজনৈতিক লড়াই কেবল সংসদে সীমাবদ্ধ থাকবে না, বরং রাজপথেও প্রস্তুতি রাখতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা

1

ইতিহাস সৃষ্টি করে উল্লাসে মেতেছেন কেপ ভার্দিয়ানরা

2

তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩

3

আর্জেন্টিনাকে হারতে বাধ্য করা হয়েছিল: আন্দ্রেস ডুকা

4

জন্মভূমি ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে হালান্ড

5

শেষ মুহূর্তের দিয়ালোর গোলে আইভরি কোস্টের দুর্দান্ত সূচনা

6

ট্রিগার ফিঙ্গারের কারণ লক্ষণ ও চিকিৎসা

7

দেশে হামে আক্রান্ত ছাড়াল ৫০ হাজার

8

এইচএসসিতে প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু

9

আসিফ নজরুলের হস্তক্ষেপে সিমিনের রেহাই

10

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, যা জানালেন স্পিকার

11

আদ্-দ্বীনের ভয়াবহ অব্যবস্থাপনার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্যমন

12

গরুর মাংস খাওয়া কতটুকু নিরাপদ

13

হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা

14

হালান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় করলো নরওয়

15

আজ থেকে প্রাথমিক বিদ্যালয়ে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শুরু

16

আর্জেন্টিনার প্রতিপক্ষ মিসরের ভাগ্য বদলেছেন যমজ দুই ভাই

17

বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে: ক্লাদিও তাপিয়া

18

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার অবনতি: ৯ নদীর পানি বিপৎসীমার ওপরে

19

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

20