অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

মেসিকে নিয়ে ফুটবল কিংবদন্তিদের অমর উক্তি

ছবি: সংগৃহীত




আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ অধ্যায়ও যেন লেখা হলো তার ক্যারিয়ারের মতোই-গোল, অ্যাসিস্ট আর আবেগে। মঙ্গলবার (৬ অক্টোবর) বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ৩-০ জয়ের ম্যাচ দিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন মেসি। ৮৫ হাজারের বেশি দর্শকের সামনে নিজের শেষ ম্যাচে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করেন ৩৯ বছর বয়সি এই মহাতারকা। 

বিদায়ের রাতে তাই নতুন করে ফিরে এসেছে মেসিকে নিয়ে ফুটবল বিশ্বের কিংবদন্তিদের সেই মন্তব্যগুলো- যেখানে কেউ তাকে ‘জিনিয়াস’, কেউ ‘এলিয়েন’, আবার কেউ ফুটবলের অন্য সবার চেয়ে আলাদা এক বিস্ময় হিসেবে বর্ণনা করেছেন।

বার্সেলোনায় মেসির কোচ পেপ গার্দিওলা একবার বলেছিলেন, ‘তাকে নিয়ে লিখবেন না, বর্ণনা করার চেষ্টাও করবেন না- শুধু তাকে দেখুন।’

আর্সেনাল ওয়েঙ্গারের চোখে মেসি ছিলেন একই সঙ্গে বিশ্বের সেরা ও সর্বকালের সেরা। জোসে মরিনিও বলেছিলেন, মেসির মতো একজন খেলোয়াড় দলে থাকা মানেই পুরো দল ও গল্পটাই বদলে যাওয়া।

লিভারপুলের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপও মেসিকে নিজের দেখা সেরা খেলোয়াড়দের একজন নয়, প্রায় সেরা খেলোয়াড় হিসেবেই দেখেছেন।

মেসির দীর্ঘদিনের বার্সেলোনা সতীর্থ কার্লেস পুয়োলের মন্তব্য ছিল, ‘সে যা, তার চেয়ে বেশি কিছু আমি কখনো দেখিনি। সে একজন এলিয়েন।’

জাভি হার্নান্দেজের বলেন, মেসি অন্য সবার চেয়ে সম্পূর্ণ আলাদা স্তরের। হাভিয়ের মাসচেরানো মজা করে বলেছিলেন, মেসি হয়তো মানুষ নন, তবে ভালো বিষয় হলো তিনি এখনো নিজেকে মানুষই ভাবেন।

থিয়াগো আলকান্তারা বলেছিলেন, মেসির সঙ্গে খেলা তার এমন এক স্মৃতি, যা ভবিষ্যতে নিজের সন্তানদেরও গর্ব করে বলতে পারবেন। আনহেল দি মারিয়াও মেসির সঙ্গে খেলার অভিজ্ঞতাকে জীবনের বিশেষ গল্প হিসেবে দেখেছেন।

আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা একসময় বলেছিলেন, ‘আমি সেই খেলোয়াড়কে দেখেছি, যে আর্জেন্টাইন ফুটবলে আমার জায়গা নেবে। তার নাম মেসি।’

ব্রাজিলের কিংবদন্তি পেলের বলেন, মেসি ছিলেন ফুটবলের সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়দের একজন। আর ইয়োহান ক্রুইফ বিশ্বাস করতেন, মেসি ব্যালন ডি’অরের ইতিহাসে নতুন উচ্চতা তৈরি করবেন।

ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের চোখে মেসি ছিলেন ‘জিনিয়াস’। আর ইতালির কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের মতে, মেসি এমন এক প্রজন্মের খেলোয়াড়, যার পরিসংখ্যান ভবিষ্যতে অন্য কারও পক্ষে পুনরাবৃত্তি করা কঠিন।

মেসির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোও তাকে ‘অসাধারণ’ ও ‘জাদুকর’ হিসেবে প্রশংসা করেছেন।

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জন টেরির মতে, মেসি স্পষ্টতই সর্বকালের সেরা খেলোয়াড়। ফ্রাঙ্ক রিবেরি বলেছিলেন, ‘মেসি এক শ্রেণির। সে একজন, আর বাকিরা অন্যদিকে।’

জিনেদিন জিদান মনে করতেন, মেসি সবসময় গোলের দিকে এগিয়ে যান এবং তার খেলা একজন ফুটবলপ্রেমীর উপভোগ করা উচিত।

ওয়েইন রুনির মন্তব্য ছিল আরও চমকপ্রদ-‘মেসি একটি কৌতুক; আমার চোখে দেখা সবচেয়ে সেরা কৌতুক।’

কলম্বিয়ার রাদামেল ফ্যালকাও তো বিস্ময়ে প্রশ্ন করেছিলেন, ‘মেসি কি সত্যিই একজন খেলোয়াড়, নাকি প্লেস্টেশনের কোনো চরিত্র?’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস

1

‘অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে’

2

দুপুরের মধ্যে ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টি

3

জ্বালানি তেল নিয়ে নাটক করলো সরকার

4

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

5

জ্বালানি তেলের সংকট দীর্ঘ হতে পারে বাংলাদেশে

6

ইরানকে কেউ আত্মসমর্পণ করাতে পারবে না : পেজেশকিয়ান

7

সিলেটে বন্ধুর ছুরিকাঘাতে কিশোর নিহত

8

চীন মোকাবিলায় ইসরাইল-আমিরাতের দিকে ঝুঁকছে ভারত

9

শিশুদের জন্য বই লিখলেন জামাল মুসিয়ালা

10

ঘানার সঙ্গে গোলশূন্য ড্র করলো ইংল্যান্ড

11

নেপালে জেন জি বিক্ষোভে নিহত ১৯

12

২৪ ঘণ্টার মধ্যেই হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি: শেহবাজ শ

13

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় মৃত্যু: মেয়ের বাড়িতে বেড়াতে যাচ্

14

ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

15

বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড লিওনেল মেসির

16

আর্জেন্টিনা–মিশর ম্যাচে ‘ইচ্ছাকৃত পক্ষপাতের কোনো প্রমাণ পাইন

17

ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় যেকোনো দিন

18

বৃষ্টির দিনে ঘুম ঘুম লাগার কারণ কী? জেনে নিন

19

ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে

20