ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ০৯ মে ২০২৬, ১১:২৩ এএম
অনলাইন সংস্করণ

ঈদ ও গ্রীষ্মকালীন লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

সংগৃহীত ছবি

গ্রীষ্মকালীন অবকাশ, সাপ্তাহিক ছুটি এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আবারও দীর্ঘ ছুটিতে যাচ্ছে। ২০২৬ সালের শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা অনুযায়ী, স্কুল ও কলেজে টানা ১৬ দিন এবং মাদ্রাসায় ২১ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।

তালিকা অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন অবকাশ এবং ঈদুল আজহার ছুটি শুরু হবে আগামী ২৪ মে (রোববার) থেকে। ছুটি চলবে ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। এর সঙ্গে আগে ও পরের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মোট ১৬ দিন বন্ধ থাকবে।

অন্যদিকে কলেজ পর্যায়ে গ্রীষ্মকালীন অবকাশ আলাদাভাবে উল্লেখ না থাকলেও ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। তবে ছুটির আগে ও পরে সাপ্তাহিক বন্ধ যুক্ত হওয়ায় কলেজগুলোতেও টানা ১৬ দিনের ছুটি কার্যকর হবে।

মাদ্রাসাগুলোতে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদের ছুটি মিলিয়ে বন্ধ শুরু হবে ২৪ মে থেকে এবং চলবে ১১ জুন পর্যন্ত। সাপ্তাহিক ছুটিসহ এ ক্ষেত্রে মোট ২১ দিনের দীর্ঘ বিরতি পাচ্ছেন শিক্ষার্থী ও শিক্ষকরা।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্যও ৭ দিনের টানা ছুটি ঘোষণা করা হয়েছে। ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এ ছুটি কার্যকর থাকবে। এর মধ্যে ২৮ মে ঈদের দিন সাধারণ ছুটি হিসেবে নির্ধারণ করা হয়েছে। এছাড়া ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে। সাপ্তাহিক ছুটি সমন্বয়ের অংশ হিসেবে ২৩ মে বিশেষ কর্মদিবস হিসেবেও গণ্য হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদে বীরশ্রেষ্ঠদের নামে গ্যালারি

1

দক্ষিণ কোরিয়ায় চীন–যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাণিজ্য বৈঠক

2

কাপ্তাই হ্রদে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী নৌকাডুবি

3

পিরোজপুরের নেছারাবাদে অগ্নিকাণ্ডে ১৭ দোকান পুড়ে ছাই

4

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ

5

বলিভিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৯

6

শিক্ষানুরাগী সৈয়দা রাহেলা বেগমের ৫ম মৃত্যুবার্ষিকী আগামীকাল

7

দেশে হামে আক্রান্ত ছাড়াল ৫০ হাজার

8

বিতর্কিত গান নিয়ে ক্ষমা চাইলেন নোরা ফাতেহি

9

তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতনের অভিযোগ

10

জ্বালানি তেলের সংকট দীর্ঘ হতে পারে বাংলাদেশে

11

যানজট নিয়ন্ত্রণে ঈদে ঢাকা-টাঙ্গাইল রুটে প্রশাসনের বিশেষ পরিক

12

গরমে সব আম একসঙ্গে পাকায় দাম পাচ্ছেন না চাষি ও বাগানিরা

13

মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্রতর

14

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু

15

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

16

ইত্যাদি অনুষ্ঠানে শতাধিক মোবাইল চুরির অভিযোগ

17

আস্থা ভোটে টিকে গেলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

18

এসএসসি-২০২৬ খাতা মূল্যায়নে পরীক্ষকদের অনাগ্রহ

19

হরমুজ প্রণালীতে ইরান-যুক্তরাষ্ট্র সংঘর্ষ: যুদ্ধবিরতি বহালের

20