অনলাইন ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:২৩ পিএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টাইন ফুটবলারকে চড়, ফিফার শাস্তির মুখে বেলিংহ্যাম

ছবি: সংগৃহীত



 সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হারের পর নতুন বিতর্কে জড়িয়েছেন ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম। ম্যাচ শেষে আর্জেন্টিনার মিডফিল্ডার ভ্যালেন্তিন বারকোকে চড় মারার অভিযোগ উঠেছে ইংলিশ তারকার বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে ফিফা শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে বলে জানিয়েছে 'দ্য সান'।

 সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হারের পর নতুন বিতর্কে জড়িয়েছেন ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম। ম্যাচ শেষে আর্জেন্টিনার মিডফিল্ডার ভ্যালেন্তিন বারকোকে চড় মারার অভিযোগ উঠেছে ইংলিশ তারকার বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে ফিফা শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে বলে জানিয়েছে 'দ্য সান'।

প্রতিবেদন অনুযায়ী, শেষ বাঁশি বাজার পর বেলিংহ্যাম আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়কে অভিনন্দন জানাচ্ছিলেন। সেই সময় স্ট্রাসবুর্গের মিডফিল্ডার ভ্যালেন্তিন বারকোর সঙ্গে তার কথা কাটাকাটি হয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বারকোর একটি মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার। এরপর তিনি ডান হাত দিয়ে বারকোর মাথার পেছনে আঘাত বা চড় মারেন বলে অভিযোগ করা হয়েছে। পরে দুই দলের খেলোয়াড়রা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন।

ঘটনাটি ম্যাচের কোনো কর্মকর্তা দেখতে পাননি। তবে ভিডিও ফুটেজের ভিত্তিতে ফিফা চাইলে ঘটনার তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে।

যদি ফিফা আনুষ্ঠানিক তদন্ত শুরু করে এবং বেলিংহ্যামকে দোষী সাব্যস্ত করে, তাহলে তিনি ফ্রান্সের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নিষিদ্ধ হতে পারেন। যদিও প্রতিবেদনে বলা হয়েছে, ফিফা চাইলে বিষয়টি উপেক্ষাও করতে পারে অথবা শুধু আর্থিক জরিমানা করেও ছেড়ে দিতে পারে।

এ বিষয়ে মন্তব্য জানতে ফিফার সঙ্গে যোগাযোগ করা হলেও, এখন পর্যন্ত সংস্থাটি কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করার প্রস্তাব পাস করল মার্কিন

1

আবার বন্ধ হলো হরমুজ প্রণালি

2

তনু হত্যা মামলা : ৩ জনের ডিএনএ টেস্টের নির্দেশ

3

কত বছর বয়সে রাজনীতি ছাড়বেন জানালেন ফজলুর রহমান

4

মার্কিন যুদ্ধজাহাজে পাল্টা হামলা ইরানের

5

মৃত্যুর ৪৭ বছর পরও অমর উত্তম কুমার

6

পিরোজপুরের নেছারাবাদে অগ্নিকাণ্ডে ১৭ দোকান পুড়ে ছাই

7

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে নতুন ১৪ দফা প্রস্তাব পাঠাল ই

8

গান গেয়ে চাকরি হারালেন ঢাবির সেই ভাইরাল শিক্ষক

9

এভারেস্টে অতিরিক্ত ভিড়, ২ ভারতীয় পর্বতারোহীর মৃত্যু

10

মায়ের হাত ফসকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

11

শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্

12

নতুন পে স্কেল নিয়ে হিসাব-কিতাব চলছে: অর্থমন্ত্রী

13

নেইমারকে সম্মান জানাতে বিশেষ ম্যাচ আয়োজন করছে ব্রাজিল

14

ফিলিপাইনে নির্মাণাধীন ৯ তলা ভবন ধস

15

২৪ ঘণ্টার মধ্যেই হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি: শেহবাজ শ

16

যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সরাসরি হুঁশিয়ারি দিল ইরান

17

শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক নেই: জয়সোয়

18

হরমুজে ইরানি ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের

19

জার্মানির বাতিল গোল নিয়ে বিতর্ক, ভিএআর নিয়ে ক্ষুব্ধ জার্মা

20