ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির মনোনয়ন পেলেন না অভিনেত্রী চমক

অভিনেত্রী চমক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করলেও শেষ পর্যন্ত মনোনয়ন পাননি অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সোমবার ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৩৬ সদস্যের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়নি।

সংসদ সদস্য হওয়ার লক্ষ্যে তিনি দলীয় সাক্ষাৎকারেও অংশ নিয়েছিলেন। সাক্ষাৎকার শেষে গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় চমক বলেছিলেন, তিনি দেশের জন্য কাজ করতে চান, বিশেষ করে নারীদের উন্নয়নে। এজন্য একটি কার্যকর রাজনৈতিক প্ল্যাটফর্ম প্রয়োজন বলে মনে করেন তিনি এবং বিএনপির সঙ্গে যুক্ত হলে তার পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব বলে আশা প্রকাশ করেছিলেন।

বরিশালে জন্মগ্রহণ করলেও ঢাকায় বেড়ে ওঠা চমক ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হন। পরবর্তীতে ২০২০ সালে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু করে তিনি দ্রুতই পরিচিতি লাভ করেন। মহানগর, অসমাপ্ত এবং হায়দার-সহ বেশ কিছু জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি।

রাজনীতিতেও সরব ভূমিকা রাখার চেষ্টা করেছেন চমক। জুলাইয়ের গণআন্দোলনে তিনি সক্রিয়ভাবে মত প্রকাশ করেন এবং পরবর্তীতে বিএনপিতে যোগ দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেন। সংরক্ষিত নারী আসনে প্রার্থী হওয়ার আগ্রহ থাকলেও শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন না পাওয়ায় তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা–মিশর ম্যাচে ‘ইচ্ছাকৃত পক্ষপাতের কোনো প্রমাণ পাইন

1

মোদির বেঙ্গালুরু সভাস্থলের কাছে বিস্ফোরক উদ্ধার

2

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ গ্রহণ

3

ফিলিপাইনে নির্মাণাধীন ৯ তলা ভবন ধস

4

ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের রেকর্ড পরিমাণ খরচ প্রকাশ

5

চাঁপাইনবাবগঞ্জে কর্মবিরতি প্রত্যাহার

6

গণতন্ত্রকে সুসংগঠিত করতে কাজ করবে নারী এমপিরা

7

ট্রাম্পের ওপর ক্ষুব্ধ নেতানিয়াহু, ইরান যুদ্ধ ঘিরে সম্পর্কে ট

8

শিশুর শারীরিক বিকাশে খেলাধুলার গুরুত্ব

9

রোনালদো ও মেসির ১০০০ গোলের লড়াই

10

বিশ্বকাপের রেফারি কীভাবে ঠিক করা হয়? জেনে নিন

11

কান চলচ্চিত্র উৎসবে আলিয়া ভাটের নজরকাড়া উপস্থিতি

12

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় প্যারামেডিক নিহত

13

জেনে নিন কত দামে সোনা বিক্রি হচ্ছে আজ

14

রোহিঙ্গা সংকটে সহায়তায় ইইউর ১ কোটি ৪০ লাখ ইউরোর নতুন অনুদা

15

শরনার্থী শিবির থেকে বিশ্বকাপের মহাকাব্য : লুকা মদরিচের অবিস

16

ভবানীপুরে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়

17

কঙ্গোতে ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাব, বাড়ছে মৃত্যুর সংখ্যা

18

হরমুজ প্রণালী সচলে যুক্তরাষ্ট্রকে ‘উদার’ শান্তি প্রস্তাব দিল

19

ইতিহাস গড়ে রোনালদো বললেন আই এম ব্যাক

20