ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

দুই বছর পর শান্তর সেঞ্চুরি

নাজমুল হোসেন শান্ত

চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ের মুখে দলকে দারুণভাবে ঘুরে দাঁড় করালেন নাজমুল হোসেন শান্ত। দীর্ঘ দুই বছর পর ব্যক্তিগত সেঞ্চুরি তুলে নিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান এই বাঁহাতি ব্যাটার।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মাত্র ২৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যস্ত অবস্থায় পড়লে ইনিংস সামাল দেওয়ার দায়িত্ব নেন শান্ত। ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম দ্রুত বিদায় নিলে চাপ আরও বাড়ে। এরপর সৌম্য সরকার ভালো শুরু করেও ইনিংস বড় করতে ব্যর্থ হন।

এই পরিস্থিতিতে চতুর্থ উইকেটে লিটন দাস-এর সঙ্গে ১৬০ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান শান্ত। লিটন ৭৬ রান করে ফিরে গেলেও অন্য প্রান্তে দৃঢ় থাকেন তিনি।

১১৪ বলে ৯টি চার ও ২টি ছক্কায় নিজের ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পূর্ণ করেন শান্ত। এটি তার জন্য বিশেষ একটি মাইলফলক, কারণ প্রায় দুই বছর ও ২০ ইনিংস পর তিনি আবার শতকের দেখা পেলেন।

উল্লেখযোগ্য বিষয় হলো, তার সর্বশেষ সেঞ্চুরিটিও এসেছিল এই চট্টগ্রামেই, যেখানে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ১২২ রান করেছিলেন। এবারও একই ভেন্যুতে দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে দেন তিনি।

শেষ পর্যন্ত ১১৯ বলে ১০৫ রান করে সাজঘরে ফেরেন শান্ত। তার এই ইনিংসের ওপর ভর করে বড় স্কোরের আশা করছে বাংলাদেশ। প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৬ ওভারে ৫ উইকেট হারিয়ে দলের সংগ্রহ দাঁড়িয়েছে ২৩৭ রান। ক্রিজে লড়াই চালিয়ে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ ও তাওহীদ হৃদয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আজ রাতেই’ ইরানের জবাব পেতে পারেন ট্রাম্প

1

হাইতিকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু স্কটল্যান্ডের

2

হঠাৎ করেই ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র

3

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

4

ঈদযাত্রায় সদরঘাটে প্রস্তুত ১৭২ লঞ্চ

5

অতিথি আপ্যায়নের বরকত ও গুরুত্ব

6

বলিভিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৯

7

হেক্সা পূরণ করতে না পারায় ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ু

8

জোট নয়, স্থানীয় নির্বাচনে এককভাবেই অংশ নেওয়ার ঘোষণা জামায়াতে

9

ঈদে ডিজিটাল লেনদেন সচল রাখতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশন

10

নোয়াখালী বিভাগ চাই : সংসদে হান্নান মাসউদ

11

দেশে সারের সংকট: ৭ লাখ টন ইউরিয়া আমদানির প্রস্তুতি

12

বকেয়া টাকা চাওয়ায় কাঠমিস্ত্রিকে মারলেন অভিনেতা সোহম

13

যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত সমঝোতা এখনও দূরে

14

হরমুজ প্রণালী নিয়ে ইরান–ওমান বৈঠক

15

বিশ্বকাপে বাজির বাজার ৫০ বিলিয়ন ডলার ছাড়ানোর পূর্বাভাস

16

৯ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টাইন তারকা

17

বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এলো ৫০০ টন

18

পেলের রেকর্ড ভেঙে এবার মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

19

‘ফুটবল বেচাকেনার বস্তু নয়’, ফিফার পরিকল্পনায় বিশ্বকাপ বয়কটের

20