অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৫৫ এএম
অনলাইন সংস্করণ

এবার বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন ভোজিনহা

ছবি: সংগৃহীত



বিশ্বকাপে কেপ ভার্দের রূপকথার অন্যতম নায়ক ছিলেন গোলরক্ষক ভোজিনহা। স্পেনের বিপক্ষে তার দুর্দান্ত পারফরম্যান্স বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছিল। সেই স্মরণীয় পারফরম্যান্সের স্বীকৃতি এবার ফুটবল মাঠের বাইরে। নতুন আবিষ্কৃত একটি সামুদ্রিক প্রাণীর নাম রাখা হয়েছে তার নামে।

ক্যারিবীয় সাগরে গবেষণার সময় জীববিজ্ঞানী জেসুস অর্তেয়া উজ্জ্বল লাল রঙের ক্ষুদ্র এই সামুদ্রিক প্রাণীটি আবিষ্কার করেন। পরে কেপ ভার্দের ৪০ বছর বয়সী এই গোলরক্ষকের সম্মানে এর নাম রাখা হয় অ্যালডিসা ভোজিনহা। গবেষণা প্রতিবেদনে অর্তেয়া জানান, বিশ্বকাপে ভোজিনহার অনন্য অবদানের প্রতি শ্রদ্ধা জানাতেই তিনি এই নাম বেছে নিয়েছেন।

অর্তেয়া আরও জানান, নতুন প্রাণীটির উজ্জ্বল লাল রঙেরও রয়েছে বিশেষ তাৎপর্য। স্পেন জাতীয় দলের পরিচিত নাম 'লা রোহা', যার অর্থ 'লাল'। তাই এই লাল রঙ স্পেনের বিপক্ষে ভোজিনহার অবিস্মরণীয় কীর্তির স্মারক হিসেবে বিবেচনা করা হয়েছে।

বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়া ইতিহাসের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ কেপ ভার্দে। গ্রুপ পর্বে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য সমতায় আটকে দিয়ে তারা নিজেদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ পয়েন্ট অর্জন করে। পরে শেষ ৩২-এ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময় পর্যন্ত দারুণ লড়াইয়ে রেখে ৩–২ ব্যবধানে হেরে বিদায় নেয়।

স্পেনের বিপক্ষে সেই অসাধারণ পারফরম্যান্সের পর রাতারাতি বিশ্বজুড়ে পরিচিতি পান ভোজিনহা। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ৫০ হাজার থেকে বেড়ে ১ কোটি ৭৪ লাখে পৌঁছে যায়। মাঠের সেই বীরত্বপূর্ণ নৈপুণ্যই এবার তাকে এনে দিল বিজ্ঞানের জগতের এক বিরল সম্মান।

তবে ফুটবলপ্রেমী জীববিজ্ঞানী জেসুস অর্তেয়ার কাছে এমন উদ্যোগ নতুন নয়। এর আগে তিনি কোস্টারিকার সাবেক গোলরক্ষক কিলোর নাভাস এবং স্পেনের কিংবদন্তি স্ট্রাইকার কিনির নামেও নতুন প্রাণীর নামকরণ করেছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হলো বিশ্বকাপে আলো ছড়ানো কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার নাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল: জার্মান

1

রাজধানীতে কড়া নিরাপত্তা, নজরদারিতে গুরুত্বপূর্ণ এলাকা

2

রদ্রিকে দলে ভেড়াতে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলল বার্সেলোনা

3

স্বামী ছাত্রদলে পদ পাওয়ায় খুশিতে ফেসবুকে স্ত্রীর পোস্ট

4

নিজেদের ভুলে বিব্রত ইসি

5

ইসরাইলি বিমান হামলায় লেবাননে নিহত ৮

6

ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যেই চীন সফরে ট্রাম্প

7

মেয়ের পড়ার খরচ জোগাতে খালি পায়ে দৌড়ে ম্যারাথনে প্রথম হলেন মা

8

মাসে লাখ টাকা বেতন পাবেন অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নরা

9

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

10

নিজের জীবনের বিনিময়ে সন্তানকে বাঁচালেন ফুটবলারের স্ত্রী

11

ভেনিজুয়েলার গবেষণা কেন্দ্র থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নি

12

মধ্য এশিয়ার খনিজ সম্পদে পশ্চিমাদের নজর, চিন্তিত রাশিয়া

13

বিশ্বকাপে লোগো ঢেকে আলোচনায় জিলেটের অভিনব কৌশল

14

দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শিশু রামিসা

15

জাতীয় দল থেকে অবসর নিলেন মেসি

16

ভায়াগ্রা ব্যবহারের গুঞ্জন উড়িয়ে দিলেন ইংল্যান্ডের কোচ

17

ইবির বাসে মারধরকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর

18

বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা, দুশ্চিন্তায় ভারত ও চীনের

19

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা

20