ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাল বাংলাদেশ

সংগৃহীত ছবি

ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ও কূটনৈতিক সংহতির অনন্য উদাহরণ হিসেবে কুয়েতের জনগণের জন্য প্রায় ২৪০ টন জরুরি খাদ্য সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ।

একাধিক ফ্লাইটে পাঠানো এই খাদ্যসামগ্রী কুয়েতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। গত রোববার কুয়েতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল-আহমাদ আল-সাবাহ’র কাছে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার হিসেবে এই সহায়তা তুলে দেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

অনুষ্ঠানে জানানো হয়, এই মানবিক সহায়তা দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। একই সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয় এবং প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তাও হস্তান্তর করা হয়।

শুভেচ্ছা বার্তায় কুয়েতের জনগণের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের কামনা করা হয় এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করা হয়।

এছাড়া বৈঠকে বেসামরিক বিমান চলাচল, বাণিজ্য, বিনিয়োগ এবং জনশক্তি খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয় বলে জানা যায়।

কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, এটি বাংলাদেশ–কুয়েত ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় বাড়ছে চাপ

1

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

2

ওদের ১ জন মেসি থাকলে আমাদের ২৬ জন মেসি আছে

3

সারা দেশে হামের সংক্রমণ ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু

4

বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন না খালেদ মাহমুদ সুজন

5

‘ইয়ামাল একাই বিশ্বকাপ জেতাতে পারে’—স্পেনের প্রশংসায় ভিনিসিয়ু

6

বিশ্বের ৭টি দেশের নামে ‘স্তান’ থাকার কারণ কি?

7

ওমান উপকূলে যাত্রীবাহী নৌকায় গুলিবর্ষণ

8

প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু যুক্তরাষ্ট্রের

9

আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ

10

আত্মা দিয়ে জার্সিটা রক্ষা করেছি', অবসরের ঘোষণা আর্জেন্টিনা খ

11

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরো বাড়ল

12

আমার আগে পর্তুগাল কিছুই জেতেনি: বিদায়ের পর রোনালদো

13

ঘোড়াশালে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতি

14

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪

15

‘অ্যাসিডিটি’ ভেবে ভুল নয়, হার্ট অ্যাটাকের এই লক্ষণগুলো চিনুন

16

ময়মনসিংহের সাহিত্য-সংস্কৃতির জাগরণে কেদারনাথ মজুমদারের অনন্

17

তৃতীয় স্তরে নামল হামজার ক্লাব

18

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন ২০২৬ স্থগিত

19

চিরবিদায় নিলেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে

20