অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ইনুর ১০ বছরের সাজা যথেষ্ট নয়: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত



হাসানুল হক ইনু ছিলেন শেখ হাসিনার অন্যতম সহযোগী। তার ১০ বছরের সাজা যথেষ্ট নয়। আপিলের মাধ্যমে তার আরও কঠোর শাস্তির প্রত্যাশা করছি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বুধবার (১ জুলাই) দুপুরে রাজধানীর রায়েরবাজারে জুলাই আন্দোলনে নিহতদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই হত্যা মামলার তদন্ত ও বিচার ধীরগতিতে চলছে। এ প্রক্রিয়া আরও দ্রুত করতে হবে। ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনতে হবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসির রায় কার্যকর করতে হবে।

তিনি বলেন, ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে। অন্যথায় জনগণ নিজেরাই জাদুঘর খুলে প্রবেশ করবে।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, শুধু নামকাওয়াস্তে জুলাই গণঅভ্যুত্থান পালন করলে চলবে না। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্র কাঠামোর সংস্কার করতে হবে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সরকার এখনও কোনও কর্মসূচি ঘোষণা করেনি। তবে সরকার দ্রুতই কর্মসূচি ঘোষণা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

কবর জিয়ারতে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এমপি, উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন, আকরাম হুসাইন ও আলী আহসান জুনায়েদসহ দলের শীর্ষ নেতারা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধুনিক স্ট্রিট লাইটে ঝলমল করছে লালমনিরহাট

1

সিলেটে প্রধানমন্ত্রীর সফর

2

আনচেলত্তিকে বরখাস্ত করতে বললেন ব্রাজিল কিংবদন্তি

3

দেশে হামের উপসর্গে আরও এক মৃত্যু

4

এতিমখানা থেকে আর্জেন্টিনার জার্সিতে স্বপ্নযাত্রা, নতুন আশার

5

বহুতল ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করলেন মনোরোগ বিশেষজ্ঞ

6

স্থানীয় নির্বাচনে জোটে না যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

7

শেরপুর-৩ আসনে তিন গুণ বেশি ভোটে বিএনপির জয়

8

এমবোলোর সেই লাল কার্ডের নেপথ্যে যে নিয়ম

9

ভারত মহাসাগরই ভবিষ্যৎ যুদ্ধের কেন্দ্র

10

লাকী আখান্দ স্মরণে বাপ্পা মজুমদার

11

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

12

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

13

হোয়াইট হাউস অনুষ্ঠানে হামলার চাঞ্চল্যকর ছবি প্রকাশ করলেন ট্র

14

এনসিপি থেকে পদত্যাগ করলেন দ্যুতি অরণ্য চৌধুরী

15

বিশ্বকাপের মাঠে হঠাৎ ড্রোন, আতঙ্কে ফুটবলাররা

16

ফ্রান্সের হাতে আর্জেন্টিনা-মিশরের বাঁশি

17

অ্যাসিড হামলা পেরিয়ে কঙ্গোর ইতিহাস গড়লেন উইসা

18

বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় হাইতির

19

‘মহানগর ২’ ছাড়ার কারণ জানালেন ইমরান

20