ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

৩ ক্যাটাগরিতে পুরস্কার পেল গোলাম রাব্বানীর ‘সাঁতার’

পুরস্কার গ্রহণের একটি দৃশ্য ও ‘সাঁতার’র পোস্টার

‘এক মিনিট পরিবেশ চলচ্চিত্র উৎসব ২০২৬’-এ একাধিক ক্যাটাগরিতে সাফল্য অর্জন করেছে নির্মাতা গোলাম রাব্বানী-এর স্বল্পদৈর্ঘ্য সিনেমা সাঁতার। মাত্র এক মিনিট দৈর্ঘ্যের এই পরিবেশবিষয়ক চলচ্চিত্রটি মোট তিনটি বিভাগে পুরস্কার জিতেছে।

উৎসবে বেস্ট এডিটর হিসেবে পুরস্কার পান সানজিদ মাহমুদ, বেস্ট অ্যাক্টর হিসেবে মিজানুর রহমান এবং বেস্ট স্টুডেন্ট ফিল্ম ক্যাটাগরিতে স্বীকৃতি অর্জন করে ‘সাঁতার’। এই উৎসব অনুষ্ঠিত হয় সোমবার (৮ জুন) ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর ন্যাশনাল ফাইন আর্টস অডিটোরিয়ামে।

পুরস্কার গ্রহণের পর নির্মাতা গোলাম রাব্বানী বলেন, পুরস্কার সৃজনশীল কাজের অনুপ্রেরণা বাড়ায় এবং ভবিষ্যতে আরও যত্ন নিয়ে কাজ করার উৎসাহ দেয়। তিনি জানান, মাত্র এক মিনিটের চলচ্চিত্র নির্মাণ করাও একটি বড় চ্যালেঞ্জ, কারণ স্বল্প সময়ের মধ্যে গল্প, বার্তা এবং আবেগ যথাযথভাবে উপস্থাপন করতে হয়।

সিনেমাটিতে বাংলাদেশের নদী ও পরিবেশ সংকটকে প্রতীকীভাবে তুলে ধরা হয়েছে। নির্মাতার তথ্য অনুযায়ী, গত ৫৭ বছরে মানবসৃষ্ট কারণে দেশে ১৫৮টি নদী শুকিয়ে গেছে বা হারিয়ে গেছে—এই বাস্তবতাকেই রূপকভাবে ফুটিয়ে তোলা হয়েছে ‘সাঁতার’-এ।

উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত ১৭টি এক মিনিটের সিনেমা প্রদর্শিত হয়। পরিবেশ ও প্রকৃতি বিষয়ক ‘পজিটিভ বাংলাদেশ, প্রকৃতি ও পরিবেশ’ প্রতিপাদ্যকে কেন্দ্র করে নির্মিত এসব চলচ্চিত্রের মধ্যে দর্শক ও বিচারকদের বিশেষ মনোযোগ আকর্ষণ করে ‘সাঁতার’।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেজাদুল্লাহ চৌধুরী। উৎসবের সঞ্চালনায় ছিলেন সাদিয়া রোশনি সূচনা। এছাড়া স্বাগত বক্তব্য দেন উৎসব পরিচালক ও ঢেকি প্রযোজনা সংস্থার প্রতিষ্ঠাতা মো. নিজাম উদ্দিন। আলোচনা পর্বে অংশ নেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক আমির হামজা, গ্রিন ফিল্ম অ্যাম্বাসেডর আকতানিন খায়ের তানিন এবং জুরি সদস্য কাজী নওশাবা আহমেদসহ অনেকে।

পরিবেশ সচেতনতা ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে নতুন ধারার উদাহরণ হিসেবে ‘সাঁতার’-এর এই সাফল্যকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশু নিহত

1

৫৯ বছরেও খেলে যাচ্ছেন জাপানের কিংবদন্তি মিউরা

2

তিনদিনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র জমা প্রায় ৯০০

3

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডন, নেয়া হচ্ছে আদালতে

4

সমান গোলের পরও গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির চেয়ে এগিয়ে এমবাপ্প

5

যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সমালোচনায় চীন ও রাশিয়া

6

পরকীয়া নিয়ে খোঁচা দেওয়ায় স্ত্রীর কান ছিঁড়ে নিলেন স্বামী!

7

বিশ্বকাপের শেষ ষোলো চূড়ান্ত, কে কার প্রতিপক্ষ, জেনে নিন

8

ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা

9

চীনে শি জিনপিংয়ের সঙ্গে দীর্ঘ বৈঠকে সন্তুষ্ট ট্রাম্প

10

আলজেরিয়া বাধা পেরিয়ে জয় দিয়ে শুরু করতে চায় আর্জেন্টিনা

11

দুই বছর পর শান্তর সেঞ্চুরি

12

দুপুরে আদালতে তোলা হবে শিরীন শারমিনকে

13

নিয়ন্ত্রণ হারালেন নেইমার: চিৎকার, উসকানি, ব্যঙ্গ

14

সুয়ারেজকে ছাড়াই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা উরুগুয়ের

15

এয়ার চায়নার ৪টি ফ্লাইট বাতিল

16

আজ থেকে প্রাথমিক বিদ্যালয়ে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শুরু

17

সৌদি প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে সুখবর

18

এক নেটওয়ার্কে আসছে দেশের সব টোলপ্লাজা

19

অস্ট্রিয়া ম্যাচে মেসির সামনে ৩ রেকর্ড

20