ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৪০ এএম
অনলাইন সংস্করণ

ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু কানাডার

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নতুন এক অধ্যায় রচনা করেছে স্বাগতিক কানাডা। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপে প্রথমবারের মতো পয়েন্টের দেখা পেল উত্তর আমেরিকার দেশটি। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া কানাডা হার এড়ানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ এক পয়েন্ট তুলে নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ইতিবাচকভাবে।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বসনিয়া ও হার্জেগোভিনা। খেলা শুরুর মাত্র ১ মিনিট ২৫ সেকেন্ডের মাথায় কর্নার কিক থেকে দুর্দান্ত হেডে গোল করে দলকে এগিয়ে দেন ফরোয়ার্ড জোভো লুকিচ। দ্রুত গোল হজম করলেও ম্যাচজুড়ে সমতায় ফেরার চেষ্টা চালিয়ে যায় কানাডা।

দ্বিতীয়ার্ধে আক্রমণের তীব্রতা বাড়ায় স্বাগতিকরা। এর ফলও আসে ম্যাচের ৭৯তম মিনিটে। দলের হয়ে গুরুত্বপূর্ণ সমতাসূচক গোলটি করেন অভিজ্ঞ ফরোয়ার্ড কাইল লারিন। তার এই গোলেই ম্যাচে ফিরে আসে কানাডা এবং শেষ পর্যন্ত ১-১ ব্যবধানে ড্র নিশ্চিত করে।

বিশ্বকাপে বসনিয়া ও হার্জেগোভিনার এটি দ্বিতীয় অংশগ্রহণ। ২০১৪ সালে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে খেলে দেশটি, যেখানে তারা ইরানের বিপক্ষে ৩-১ গোলের জয় তুলে নিয়েছিল। এরপর ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে জায়গা না পেলেও ৪৮ দলের বর্তমান আসরে আবারও নিজেদের উপস্থিতি জানান দিয়েছে দলটি।

অন্যদিকে, কানাডার জন্য এই ড্র বিশেষ তাৎপর্যপূর্ণ। ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপ এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপে অংশ নিলেও কোনো ম্যাচে পয়েন্ট অর্জন করতে পারেনি তারা। এবার স্বাগতিক হিসেবে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়ার পর প্রথম ম্যাচেই সেই অপেক্ষার অবসান ঘটাল কানাডিয়ানরা।

‘বি’ গ্রুপে কানাডার সঙ্গে রয়েছে কাতার, সুইজারল্যান্ড ও বসনিয়া ও হার্জেগোভিনা। প্রথম ম্যাচে পয়েন্ট পাওয়ায় পরবর্তী রাউন্ডে ওঠার সম্ভাবনা জিইয়ে রাখল স্বাগতিকরা। আগামী ম্যাচে কাতারের বিপক্ষে জয় পেলে নকআউট পর্বে যাওয়ার পথে বড় সুবিধা পাবে দলটি।

বিশ্বকাপ শুরুর আগে আয়োজক দেশ হিসেবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানেরও আয়োজন করেছিল কানাডা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সেই বর্ণাঢ্য অনুষ্ঠান বিশ্বকাপের আবহকে আরও প্রাণবন্ত করে তোলে। আর উদ্বোধনের পর মাঠের লড়াইয়ে প্রথম ম্যাচ থেকেই ইতিবাচক ফল এনে সমর্থকদের আশাবাদী করে তুলেছে কানাডা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিল যুক্তরাষ্ট্র

1

ইরানে গুপ্তচরসহ ২৪০ জনকে গ্রেপ্তার

2

জিলহজের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

3

আহমাদিনেজাদকে ঘিরে ইরান যুদ্ধের পেছনে গোপন পরিকল্পনা

4

আজ ৩,০০০ মেগাওয়াট লোডশেডিংয়ের আশঙ্কা

5

ইউনূস-নূরজাহানের বিচারের দাবিতে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ

6

২০২৬-২৭ ঘাটতি মেটানোই বড় চ্যালেঞ্জ

7

ইরানে মার্কিন হামলার প্রভাবে বাড়ছে জ্বালানি তেলের দাম

8

এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হলো অভিনেত্রী কারিনা কায

9

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর বিমানকে লক্ষ্য করে সাইবার আক্রমণ

10

বিশ্বকাপের দুই মাস আগে সৌদি কোচ হার্ভে রেনার্ড বরখাস্ত

11

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে প্রায় ৩ কোটি টাকার টোল আদায়

12

মেসিকে ছাড়াই আমার একাদশ নিখুঁত : পিয়ার্স মরগান

13

ঐতিহাসিক সেঞ্চুরিতে রেকর্ড ভাঙলেন মুশফিক

14

এক গাড়িতে ট্রাম্প ও পুতিন, বিরল দৃশ্য

15

পৌরসভা নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার তৃণমূল নেতা সুজিত বসু

16

কলকাতা হাইকোর্টে নিজেই মামলায় লড়লেন মমতা ব্যানার্জী

17

মৃত্যুদণ্ডে পুরোনো পদ্ধতি ফিরিয়ে আনছে যুক্তরাষ্ট্র

18

এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

19

মাতৃত্বে নারীর মস্তিষ্কে ঘটে বিস্ময়কর পরিবর্তন

20