ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

পৌরসভা নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার তৃণমূল নেতা সুজিত বসু

সুজিত বসু গ্রেফতার

পশ্চিমবঙ্গের প্রভাবশালী তৃণমূল কংগ্রেস নেতা ও সাবেক দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পৌরসভায় নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে অসহযোগিতার অভিযোগে সোমবার রাতে তাকে আটক করা হয়।

ইডি সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ছেলে ও আইনজীবীকে সঙ্গে নিয়ে কলকাতার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে অবস্থিত ইডি কার্যালয়ে হাজির হন সুজিত বসু। সেখানে টানা প্রায় সাড়ে ১০ ঘণ্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, জেরার সময় তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের স্পষ্ট উত্তর দেননি এবং তদন্তে সহযোগিতা করতে অনীহা দেখিয়েছেন। পরে রাত সোয়া ৯টার দিকে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়।

সুজিত বসু কলকাতার লেকটাউন এলাকার একজন পরিচিত তৃণমূল নেতা। তিনি পশ্চিমবঙ্গ সরকারের দমকলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সর্বশেষ বিধানসভা নির্বাচনে বিধাননগর আসন থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন।

অভিযোগ রয়েছে, দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালে কর্মী নিয়োগে বড় ধরনের অনিয়ম ও দুর্নীতির সঙ্গে তিনি জড়িত ছিলেন। এই নিয়োগ কেলেঙ্কারি ঘিরে ইতোমধ্যে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো।

তবে সুজিত বসুর দাবি, এ মামলায় সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) যে অভিযোগপত্র জমা দিয়েছে সেখানে তার নাম নেই। তারপরও তদন্তে সহযোগিতার জন্য তিনি ইডির নোটিশে সাড়া দিয়ে হাজির হয়েছিলেন বলে জানিয়েছেন।

এর আগে একই মামলার তদন্তে সুজিত বসুর বাড়ি, রাজনৈতিক কার্যালয় এবং তার মালিকানাধীন একটি রেস্তোরাঁয় তল্লাশি চালায় ইডি। সেই অভিযানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও তথ্য সংগ্রহ করা হয়েছে বলেও দাবি তদন্ত সংস্থার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে বন্দিদের সাজা কমানোর ঘোষণা

1

হরমুজ প্রণালীতে মার্কিন উপস্থিতি ঠেকাতে কড়া হুঁশিয়ারি ইরানের

2

হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী

3

ট্রাম্পকে গোলাপের বীজ উপহার দিচ্ছেন শি জিনপিং

4

দেশে বৈদেশিক রিজার্ভ বেড়ে ৩১ বিলিয়ন ছাড়াল

5

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

6

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

7

কঙ্গোতে ইবোলা ভাইরাসে ৮৮ জনের মৃত্যু

8

মাতাল অবস্থায় সিংহের খাঁচায় যুবক, তারপর যা ঘটল

9

কৃত্রিম বুদ্ধিমত্তা ও আমাদের তারুণ্য

10

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনা

11

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

12

২০২৫ সালে আইপিডিসি’র মুনাফা বেড়েছে ২৫.৩৯ শতাংশ

13

যুদ্ধবিরতির মাঝেই লেবাননে ইসরাইলের আকাশপথে তাণ্ডব

14

রাজধানীতে চলন্ত ট্রেনে ছিনতাই, যাত্রীকে ছুরিকাঘাত

15

ওয়াদা ভঙ্গের পরিণতি ভালো হয়নি: নাহিদ ইসলাম

16

দুপুরের মধ্যে ১৮ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা

17

হরমুজ দিয়ে সামরিক জাহাজ চলাচল নয়, সতর্ক করল ইরান

18

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়

19

যে ৫ শর্তে যুদ্ধ শেষ করবেন নেতানিয়াহু

20