অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

মেট্রোরেল চলবে রাত ১০টার পরও, যুক্ত হচ্ছে ১০ ট্রেন

ছবি: সংগৃহীত



মেট্রোরেলে প্রতিদিন গড়ে সাড়ে তিন থেকে চার লাখ মানুষ এতে যাতায়াত করছেন। বিশেষ দিনে সংখ্যাটি সাড়ে চার লাখ ছাড়িয়ে যায়। এই বাড়তি চাপ সামলাতে শিগগিরই এমআরটি লাইন-৬-এ আরও দশ ট্রিপ ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নতুন সময়সূচি অনুযায়ী, রাত দশটার পরও ট্রেন চলবে।

ডিএমটিসিএলের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, সকাল সাড়ে ছয়টায় ‘সুইপিং ট্রেন’ দিয়ে দিনের যাত্রা শুরু হবে। এতে শুধু এমআরটি পাস ও র‌্যাপিড পাসধারী যাত্রীরা উঠতে পারবেন। এরপর সকাল সাতটা থেকে নিয়মিত ট্রেন চলাচল শুরু হবে। বর্তমানে উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়ে সাতটা দশ মিনিটে, মতিঝিল থেকে ছাড়ে সাড়ে সাতটায়।

রাতের শেষ ট্রেনের সময়ও বাড়ানো হচ্ছে। এখন উত্তরা থেকে শেষ ট্রেন ছাড়ে রাত নয়টায়, মতিঝিল থেকে ছাড়ে রাত সোয়া নয়টায়। নতুন সূচিতে উত্তরা থেকে শেষ ট্রেন ছাড়বে রাত সোয়া নয়টায়, নয়টা বিশ ও নয়টা ত্রিশ মিনিটে। মতিঝিল থেকে ছাড়বে রাত ন’টা পঞ্চাশ, দশটা ও দশটা দশ মিনিটে।

মেট্রোরেলের প্রতিটি ট্রেনে এখন ছয়টি কোচ আছে। স্টেশনে আরও দুটি কোচ দাঁড়ানোর জায়গা থাকলেও প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর (পিএসডি) এখনো বসেনি। এ ছাড়া অতিরিক্ত কোচ যোগ করতে প্রয়োজনীয় অর্থ ও বিদ্যুৎ অবকাঠামোর সক্ষমতা নিয়েও প্রশ্ন আছে। তাই আপাতত কোচ সংখ্যা না বাড়িয়ে ট্রেন ট্রিপ সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে।

বর্তমানে প্রতিটি ট্রেনে একসঙ্গে দুই হাজার তিনশ যাত্রী ভ্রমণ করতে পারে। নতুন দশ ট্রিপ চালু হলে প্রতিদিন আরও প্রায় তেইশ হাজার যাত্রী যাতায়াত করতে পারবে।

যোগাযোগ বিশেষজ্ঞদের মতে, শুধু ট্রিপ বাড়ালে খরচ বাড়বে। তাই দীর্ঘমেয়াদে যাত্রী চাহিদা মেটাতে কোচ সংখ্যা বাড়ানোই বেশি কার্যকর। তবে স্বল্পমেয়াদে ট্রিপ সংখ্যা বৃদ্ধি যাত্রীদের ভোগান্তি কমাতে সহায়ক হবে।

ডিএমটিসিএল গণমাধ্যমকে জানিয়েছে, নতুন ট্রিপ চালাতে অতিরিক্ত লোকবল লাগবে। সে জন্য ইতিমধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই নতুন ট্রেন চালু হবে।

এর ফলে রাজধানীবাসী মেট্রোরেল সেবা আরও বেশি সময় ধরে ব্যবহারের সুযোগ পাবেন এবং রাত দশটার পরও মেট্রোরেলে যাতায়াত করতে পারবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাফুফে সভাপতি

1

দুইবার চুরি হয়েছিল বিশ্বকাপ ট্রফি

2

হরমুজে ইরানি ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের

3

স্পেনকে রুখে দিয়ে এক রাতেই ৪৯ লাখ ফলোয়ার ভোজিনহার

4

গরমে আখের রস পান করার আগে জেনে নিন নিরাপত্তার বিষয়

5

রামিসা হত্যা রায় দ্রুত কার্যকরের ইঙ্গিত আইনমন্ত্রীর

6

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত

7

আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা : ইসি সচিব

8

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে অগ্রগতি

9

কক্সবাজারে সন্তানকে বাঁচাতে গিয়ে নিহত হলেন মা

10

‘মেসি ছাড়াই’ দুই গোলে এগিয়ে বিরতিতে আর্জেন্টিনা

11

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

12

সুন্দরবনে ফাঁদসহ ৪ হরিণ শিকারী আটক

13

রাষ্ট্রদ্রোহ মামলায় হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট

14

বুর্জ খলিফাকে ছাড়িয়ে এবার সৌদিতে সর্বোচ্চ ভবন

15

ভেনেজুয়েলা ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০

16

পাকিস্তানের ফার্স্ট লেডি বিবি আসিফা কি নির্দেশ করলেন

17

শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা,কবে-কখন ম্যাচ

18

স্ত্রী পাল্টাতে পারবেন, কিন্তু প্রতিবেশীকে পাল্টাতে পারবেন ন

19

দেখে নিন আর্জেন্টিনার জয়ের খতিয়ান

20