অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ০১:৫৩ এএম
অনলাইন সংস্করণ

এক গাড়িতে ট্রাম্প ও পুতিন, বিরল দৃশ্য

ছবি: সংগৃহীত

লালগালিচায় করমর্দন, ছবি তোলার পর ট্রাম্প ও পুতিন গাড়িতে ওঠার জন্য যাচ্ছিলেন। এ সময় ট্রাম্প নিজের গাড়িতে ওঠার জন্য আহ্বান করেন। পুতিনও ইতিবাচক ইশারা দেন এবং ট্রাম্পের গাড়িতে ওঠেন।

আলাস্কার এলমেনডর্ফ-রিচার্ডসন সামরিক ঘাঁটির টারমাকে ট্রাম্প ও পুতিনের জন্য আলাদা দুটি গাড়ি অপেক্ষা করছিল। পুতিনের জন্য রাশিয়ার নিজস্ব কোম্পানির তৈরি ‘অরাস’ লিমোজিন। ট্রাম্পের গাড়ি ‘দ্য বিস্ট’। এটি মার্কিন প্রেসিডেন্টের ব্যবহারের গাড়ি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য আলাস্কায় বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্ষমতাধর দুই নেতাকে বহনকারী বিশেষ ফ্লাইট অবতরণের পর থেকেই আলোচনা হচ্ছিল, তারা একই গাড়িতে বৈঠকের স্থানে যাবেন নাকি আলাদা যাবেন?

অবশেষে সব জল্পনা উড়িয়ে একই গাড়িতে চড়ে বসলেন ট্রাম্প-পুতিন। এর মধ্য দিয়ে দুই শক্তিধর দেশের প্রেসিডেন্টের একই গাড়িতে ওঠার বিরল দৃশ্য দেখল বিশ্ব।

বহুল প্রতিক্ষীত ইউক্রেন যুদ্ধ বন্ধে আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক শুরু হয়েছে স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত দেড়টা)। সাড়ে তিন বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধই এই সাক্ষাতের প্রধান লক্ষ্য।

বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়াবিষয়ক মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ অংশ নিয়েছেন। অপর পক্ষে রুশ প্রেসিডেন্টের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং রুশ প্রেসিডেন্টের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ বৈঠকে অংশ নিয়েছেন।

বিবিসি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানসাসে আর্জেন্টিনার প্রথম অনুশীলন

1

হাসপাতালে অনেকটা সুস্থ আছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু:

2

সৌদি-বাহরাইনকে সংযোগকারী সেতু বন্ধ ঘোষণা

3

নড়াইলে তীব্র গরমে হিটস্ট্রোকে নারীর মৃত্যু

4

ওমান উপকূলে যাত্রীবাহী নৌকায় গুলিবর্ষণ

5

কলম্বিয়ার কট্টর ডানপন্থী প্রার্থীকে ট্রাম্পের প্রকাশ্য সমর্থ

6

ঢাকার ১১ ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ অ্যাপ বাধ্যতামূলক

7

ফিলিপাইনে নির্মাণাধীন ৯ তলা ভবন ধস

8

আওয়ামী লীগ পুনর্বাসনের প্রস্তাব রাশেদ খানের

9

সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা দেওয়ান শামসুল আবেদীন আর নেই

10

পেনশন স্কিমে নতুন দিকনির্দেশনা দিলেন অর্থমন্ত্রী

11

২০২৬-২৭ ঘাটতি মেটানোই বড় চ্যালেঞ্জ

12

উত্তর আমেরিকায় ইতিহাস গড়ল বনলতা এক্সপ্রেস

13

আড়াল থেকেই ইরানের যুদ্ধকৌশল নিয়ন্ত্রণ করছেন মোজতবা খামেনি

14

‘‌জাতীয় সংসদই হোক সবপ্রকার সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু’

15

ইনিংস ঘোষণা করে পাকিস্তানকে চাপে ফেলল বাংলাদেশ

16

‘তুসকা’ জাহাজের ১৫ নাবিক দেশে ফিরলেন

17

মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

18

আসিফ নজরুলের হস্তক্ষেপে সিমিনের রেহাই

19

লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ নিয়েছে সরকার

20