অনলাইন ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১১ এএম
অনলাইন সংস্করণ

জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিল যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত



মুক্ত হয়ে দেশে ফিরেছেন যুক্তরাষ্ট্রের হাতে আটক হওয়া ইরানের কনটেইনারবাহী জাহাজ ‘তউসকা’র ছয়জন ক্রু । দীর্ঘ বন্দিদশা শেষে তারা নিরাপদে ইরানে পৌঁছালেও জাহাজটির আরও ২২ জন ক্রু এখনও মার্কিন হেফাজতে রয়েছেন। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এই তথ্য নিশ্চিত করেছে।

গত ২০ এপ্রিল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি থেকে ক্রুসহ ওই কনটেইনারবাহী জাহাজটি জব্দ করে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ চলাকালে জাহাজটিকে নির্দিষ্ট পথ থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশনা অমান্য করায় সেটিকে জব্দ করা হয়।

জাহাজটি আটকের পর থেকেই সব ক্রুর মুক্তির বিষয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে ইরান সরকার। তাসনিম নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, বাকি ২২ জন ইরানি ক্রুর মুক্তি নিশ্চিত করতে বর্তমানে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে।

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে জাহাজ জব্দ ও ক্রু আটকের ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক মহলে বেশ আলোচনা চলছে। আল-জাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই ঘটনার মধ্য দিয়ে দুই দেশের চলমান স্নায়ুযুদ্ধ ও নৌপথে অবরোধ আরোপের বিষয়টি পুনরায় সামনে এলো।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরের জামিন বাতিলে ল ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রম

1

দলের চেয়ে নিজেকে বড় মনে করে নেইমার: জার্মান কিংবদন্তি

2

যুক্তরাষ্ট্র থেকে ২০০ বিমান কেনার কথা নিশ্চিত করল চীন

3

আমরা পৃথিবীর রাজা না: ইনফান্তিনো

4

দিল্লি ইমিগ্রেশনে বাংলাদেশ উপদেষ্টাকে বাধা

5

আলোচনা ব্যর্থ হলে আবারও যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: আরাগচি

6

চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

7

ঈদ উপলক্ষে আজ থেকে টিসিবির ট্রাকসেল শুরু

8

জবিতে ছাত্রলীগের অপতৎপরতার অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ

9

‘সংসদ কোনো ফাইজলামির জায়গা না : ইলিয়াস

10

ঢাকায় বেড়ে চলেছে কিশোর গ্যাংয়ের তৎপরতা

11

ব্রাজিল ম্যাচের আগে যে লক্ষ্যের কথা জানালেন নরওয়ে কোচ

12

হেঁটে হেঁটেই রেকর্ড গড়লেন মেসি

13

এই সরকার ভাবছে সব দখল করবে, এটা শেখ হাসিনাও ভেবেছিল: নাহিদ

14

মতিঝিলে গ্রেফতার ২৮ মামলার আসামি ‘বোমা বিদ্যুৎ’

15

ঘুমের ঘাটতিতে বাড়ছে ক্যানসারের ঝুঁকি

16

হরমুজ প্রণালীতে ২৪০০ নাবিক আটক

17

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

18

ইরান অনুরোধ করেছিল তাই বড় হামলা বন্ধ থাকবে: ট্রাম্প

19

২০২৬ বিশ্বকাপে ইরান ইস্যুতে অবস্থান নরম করলেন ডোনাল্ড ট্রাম্

20