ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

মিলে-মিশে ভিসা সমস্যার সমাধান করব- ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

ভারতের নতুন হাইকমিশনার Dinesh Trivedi বাংলাদেশে দায়িত্ব পালনের জন্য ঢাকায় পৌঁছেছেন। স্বাধীনতা পরবর্তী সময়ে এই প্রথম কোনো নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার সড়কপথে বাংলাদেশে প্রবেশ করলেন।

শুক্রবার বেলা ১২টার দিকে তিনি ও তার সহধর্মিণী মিসেস মিনাল ত্রিবেদী যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। সেখানে ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। পরে ইমিগ্রেশন ও প্রটোকল কার্যক্রম সম্পন্ন করে তিনি গন্তব্যের উদ্দেশে রওনা হন।

বাংলাদেশে প্রবেশের পর দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের জনগণকে আলাদা করে দেখার সুযোগ নেই। তিনি বলেন, “আমাদের জনসংখ্যা ও সম্পর্ক মিলিয়ে আমরা এক বৃহৎ পরিবার। আমি এখানে আলাদা করে কিছু ভাবতে চাই না। একই আকাশ, একই বাতাস—আমরা মিলেমিশে ভিসা সমস্যার সমাধান করব।”

তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক শুধু সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি জনগণের আবেগ, স্বপ্ন এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ক। দুই দেশের চ্যালেঞ্জও অনেক ক্ষেত্রে অভিন্ন, তাই সমাধানও যৌথভাবে খুঁজে বের করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

হাইকমিশনার হিসেবে নিজের অগ্রাধিকার প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের মানুষের সম্পর্ক আরও গভীর করাই তার প্রধান লক্ষ্য। তিনি বাংলাদেশকে ভাই-বোনের সম্পর্ক হিসেবে উল্লেখ করে বলেন, পারস্পরিক ভালোবাসা ও আন্তরিকতার মাধ্যমেই বিদ্যমান সমস্যাগুলোর সমাধান সম্ভব।

চলতি বছরের এপ্রিলে ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন এই নেতা ভারতের বিভিন্ন রাজনৈতিক দলে দায়িত্ব পালন করেছেন এবং পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গেও দীর্ঘদিন যুক্ত ছিলেন।

বাংলা সংস্কৃতি ও সাহিত্য সম্পর্কে তার গভীর জ্ঞান রয়েছে বলেও জানা যায়। দুই দেশের সম্পর্ক উন্নয়নে তার এই অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংকিং খাতে ৫ লাখ কোটি টাকা পাচারের অভিযোগ: গভর্নর

1

ভূমিকম্পের সময় পড়ার দোয়া ও আমল

2

রামিসা হত্যা মামলায় আসামিদের জরিমানা ও ক্ষতিপূরণের নির্দেশ

3

আফগান-পাক উত্তেজনায় ব্রিটিশ মন্তব্য ঘিরে কূটনৈতিক বিরোধ

4

অর্থনীতির সব সূচকই চাপে: মূল্যস্ফীতি বৃদ্ধি, রিজার্ভে টান

5

৯৫ বছরের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন

6

বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

7

যেভাবে দেখবেন বিশ্বকাপ ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠান

8

সরকারকে বিপদে ফেলতে মিথ্যা ছড়ানো ষড়যন্ত্র: রিজভী

9

জ্বালানি সংকট ঘিরে অনলাইন প্রতারণা

10

ট্রাম্পের পর চীন সফরে যাচ্ছেন পুতিন

11

শাবনূরকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ পূর্ণিমার

12

লাল কার্ড থেকে গোল বাতিল, বিশ্বকাপে আসছে নতুন নিয়ম

13

জনগণের চাহিদায় জ্বালানি তেলের দাম বৃদ্ধি: রিজভী

14

বিশ্বকাপ ঘিরে ব্যবসার আশা, বাড়ছে শঙ্কা

15

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি ঘিরে নতুন মার্কিন নিষেধ

16

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

17

তীব্র তাপপ্রবাহে বিদ্যুৎ সংকট চরমে

18

ডিএসইতে প্রথম ঘণ্টায় ২৬৩ কোটি টাকার লেনদেন

19

মনজুর আলমের এনসিপি ও মেয়র নির্বাচন গুঞ্জন নিয়ে বক্তব্য

20