ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

শিশুদের অ্যালার্জি কমানোর নতুন উপায়

ফাইল ছবি

বিশ্বজুড়ে শিশুদের মধ্যে অ্যালার্জির সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ধুলোবালি, নির্দিষ্ট কিছু খাবার এবং ঋতু পরিবর্তনের কারণে অনেক শিশুই অ্যালার্জিক রাইনাইটিস, একজিমা বা অ্যাজমার মতো সমস্যায় ভুগছে। তবে সাম্প্রতিক গবেষণায় শিশুদের অ্যালার্জি কমানোর ক্ষেত্রে নতুন ও কার্যকর একটি উপায় উঠে এসেছে।

নতুন একাধিক গবেষণায় দেখা গেছে, সঠিক সময়ে কিছু সহজ খাদ্যাভ্যাস গড়ে তুললে শিশুদের অ্যালার্জির ঝুঁকি প্রায় ৮০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। বিশেষ করে ছয় মাস বয়স থেকেই ডিমসহ অ্যালার্জি সৃষ্টিকারী খাবার ধীরে ধীরে পরিচয় করানো হলে ডিম অ্যালার্জির হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়।

আগে ধারণা ছিল, যেসব পরিবারের মধ্যে অ্যালার্জির ইতিহাস রয়েছে, তাদের শিশুকে এসব খাবার দেরিতে দেওয়া উচিত—অনেক ক্ষেত্রে এক থেকে তিন বছর পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেওয়া হতো। তবে পরবর্তী গবেষণায় দেখা যায়, এই দেরি অ্যালার্জি প্রতিরোধে কার্যকর নয়, বরং কিছু ক্ষেত্রে ঝুঁকি বাড়াতে পারে।

‘জামা পেডিয়াট্রিকস’ সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, নতুন নির্দেশনা চালুর পর ছয় মাসের মধ্যে ডিম খাওয়ানো শুরু করার হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং শিশুদের মধ্যে ডিম অ্যালার্জির হার প্রায় ১৭ শতাংশের বেশি কমেছে।

অস্ট্রেলিয়ার মেলবোর্নে প্রায় ৭ হাজার শিশুর ওপর পরিচালিত এক গবেষণায় দেখা যায়, নতুন নির্দেশনার পর ছয় মাসে ডিম খাওয়ানো শুরু করার হার ২৫ শতাংশ থেকে বেড়ে ৫৭ শতাংশে পৌঁছেছে। একই সময়ে অ্যালার্জির হার ৯.২ শতাংশ থেকে কমে ৭.৬ শতাংশে নেমে এসেছে।

বিশেষজ্ঞদের মতে, শিশুর রোগ প্রতিরোধ ব্যবস্থা ছোট বয়সেই খাবারের সঙ্গে পরিচিত হলে সেটিকে নিরাপদ হিসেবে গ্রহণ করতে শেখে। ফলে ভবিষ্যতে অ্যালার্জির ঝুঁকি অনেকাংশে কমে যায়। একজিমা বা ত্বকের সমস্যা থাকা শিশুদের ক্ষেত্রে এই প্রক্রিয়া আরও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

গবেষকদের মতে, সঠিক সময়ে নীতিমালা পরিবর্তন এবং তা বাস্তবায়ন করলে জনস্বাস্থ্যে বড় পরিবর্তন আনা সম্ভব। নতুন এই তথ্য আগের প্রচলিত ধারণাকে সংশোধন করছে এবং দেখাচ্ছে যে, সময়মতো সঠিক খাবার পরিচয় করানোই শিশুদের অ্যালার্জি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরের রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ

1

মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা

2

মেসিদের বিশ্বকাপ মিশন শুরু আলজেরিয়ার বিপক্ষে

3

বিশ্বকাপের আগে ইরানের অভিযোগ, স্টাফদের ভিসা দেয়নি যুক্তরাষ্ট

4

মেসিকে কখনও রাগানো যাবে না

5

শেরপুর-৩ আসনে উপনির্বাচনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন

6

ঈদুল আজহায় সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

7

ইরান যুদ্ধের ১০০ দিন: ট্রাম্পের ওপর বাড়ছে রাজনৈতিক চাপ

8

ইরানে শান্তিচুক্তি বিরোধী বিক্ষোভ, আরাগচির বিরুদ্ধে স্লোগান

9

বিশ্বকাপ ফাইনাল মাতাতে নতুন লুকে শাকিরার প্রস্তুতি

10

‘ওয়ান লাস্ট ডান্স’ কার? রোনালদো নাকি মডরিচের

11

এমবাপ্পের মনটাই খারাপ করে দিলেন মেসি

12

বিয়েটা ছিল ভুল সিদ্ধান্ত : অপু বিশ্বাস

13

সত্যিই কি বিয়ের পর ওজন বাড়ে? জেনে নিন

14

আর্জেন্টিনাকে হারতে বাধ্য করা হয়েছিল: আন্দ্রেস ডুকা

15

পরকীয়া প্রেমিকের সঙ্গে কথার সময় কান্না করায় ৩ বছরের সন্তানকে

16

ইউটিউবে ফিরছে ডাইরেক্ট মেসেজিং ফিচার

17

মাতৃত্ব শৃঙ্খল নয়, হোক আনন্দের

18

যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সরাসরি হুঁশিয়ারি দিল ইরান

19

পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার

20