ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:১১ এএম
অনলাইন সংস্করণ

তাপপ্রবাহে হিটস্ট্রোকের ঝুঁকিতে শিশু ও বয়স্করা

তীব্র তাপপ্রবাহ ও বাতাসে অস্বাভাবিক আর্দ্রতার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। রাজধানীসহ দেশের ৩৮টি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ জনজীবনে চরম ভোগান্তি তৈরি করেছে। এর ফলে পানিশূন্যতা, মাথা ঘোরা, খিঁচুনি এবং হিটস্ট্রোকের মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে শিশু, বয়স্ক, গর্ভবতী নারী, শ্রমজীবী মানুষ এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গেলে হিটস্ট্রোকের মতো প্রাণঘাতী পরিস্থিতি তৈরি হতে পারে বলেও সতর্ক করেছেন চিকিৎসকরা।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)-এর তথ্য অনুযায়ী, পরিবেশের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে টানা দুই দিনের বেশি স্থায়ী হলে সেটিকে গুরুতর তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করা উচিত। এমন পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে মানবদেহে মারাত্মক স্বাস্থ্য জটিলতা দেখা দিতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, রাজধানী ঢাকা সহ দেশের ৩৮টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেছে। তবে আবহাওয়ার পরিবর্তনের কারণে কিছু অঞ্চলে আজ থেকেই তাপপ্রবাহের তীব্রতা কিছুটা কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রংপুর, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে দমকা হাওয়া, বজ্রপাত এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এর ফলে চলমান তাপপ্রবাহ কিছু এলাকায় প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পরিস্থিতিতেও দেশের বেশ কয়েকটি বিভাগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ। এতে গরমের তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে আশা করা হচ্ছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, দেশে মৌসুমি বায়ু প্রবেশে এবার কিছুটা বিলম্ব হচ্ছে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, মৌসুমি বায়ু প্রবেশ করতে আরও দুই থেকে তিন দিন সময় লাগতে পারে। বায়ু প্রবেশের তিন থেকে চার দিন পর দেশব্যাপী বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই সময়ে পর্যাপ্ত পানি পান, রোদে অপ্রয়োজনীয় চলাচল এড়ানো, হালকা পোশাক পরিধান এবং শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন। তীব্র গরমের মধ্যে অসুস্থতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন প্রস্তাব দিল ইরান

1

চাহিদা কমায় দেশে নেই লোডশেডিং

2

দক্ষিণ লেবাননে সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত, আহত ৩

3

ফাইনালে হেরে গেল ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর

4

টানাপোড়েনের মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে রাজা চার্লস

5

ওয়াদা ভঙ্গের পরিণতি ভালো হয়নি: নাহিদ ইসলাম

6

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

7

প্রার্থিতা ফিরে পেতে আপিল করলেন মনিরা শারমিন

8

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা

9

গাজায় প্রতিদিন গড়ে ৪৭ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ

10

রাজধানীতে চলন্ত ট্রেনে ছিনতাই, যাত্রীকে ছুরিকাঘাত

11

ইরান সংঘাতে কমছে মার্কিন অস্ত্রভান্ডার

12

চীন-ভারতের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত

13

২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলায় আসামির ফাঁসির আদেশ

14

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮ শতাংশ

15

আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলাদেশে জামাতিদের অস্বস্তি বেড়ে

16

বিশ্বের ৭টি দেশের নামে ‘স্তান’ থাকার কারণ কি?

17

পতিত স্বৈরাচার হাসিনাকে “স্বপ্ন পূরণের কারিগর” হিসেবে উপস্থা

18

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনায় বসতে ৫ শর্ত দিলো ইরান

19

কাতারের উপকূলের কাছে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

20