ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:৪৫ এএম
অনলাইন সংস্করণ

মেগা প্রকল্প হতে হবে সঠিক দামে : ড. দেবপ্রিয় ভট্টাচার্য

ড. দেবপ্রিয় ভট্টাচার্য

দেশের উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতির জন্য মেগা প্রকল্পের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, প্রয়োজন অনুযায়ী সরকার বড় প্রকল্প গ্রহণ করবে, তবে তা অবশ্যই সঠিক দামে, সঠিক পরিকল্পনায় এবং কার্যকর বাস্তবায়নের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত ‘কেমন বাজেট চাই’ শীর্ষক এক অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. দেবপ্রিয় ভট্টাচার্যের মতে, দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করতে মেগা প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, তবে প্রকল্পের ব্যয় ও বাস্তবায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করা জরুরি।

তিনি প্রশ্ন তুলে বলেন, “বড় বড় প্রকল্প কেন হবে না?” একই সঙ্গে তিনি পদ্মা ব্যারাজ প্রকল্প-এর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। তার মতে, ফারাক্কার প্রভাবে যে শুষ্ক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা মোকাবিলায় এবং সংশ্লিষ্ট অঞ্চলের সেচব্যবস্থা উন্নয়নে পদ্মা ব্যারাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ড. দেবপ্রিয় আরও বলেন, প্রকল্পের প্রয়োজনীয়তা থাকলেও এর অর্থায়ন কৌশল এবং দীর্ঘমেয়াদি ব্যয় ব্যবস্থাপনা নিয়ে সুস্পষ্ট পরিকল্পনা থাকতে হবে। কত বছর ধরে অর্থায়ন চলবে এবং কীভাবে তা পরিচালিত হবে—এসব বিষয়ও সমানভাবে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাশেদ আল মাহমুদ তিতুমীর, মীর নাসির হোসেন, ওয়ারেসুল করীম, এম শামসুল আলম, মোহাম্মদ হাতেম এবং শওকত আজিজ রাসেলসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা।

বিজিএমইএ-এর সভাপতি মাহমুদ হাসান খানের সঞ্চালনায় আয়োজিত এ আলোচনায় অর্থনীতি, রাজনীতি ও শিক্ষা খাতের প্রতিনিধিরা অংশ নেন এবং আসন্ন বাজেট নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একসঙ্গে মরব বলে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক,পালালেন প্রেমিকা

1

খুনিদের ফাঁসি চাইলেন আবু সাঈদের দুই ভাই

2

ব্রণ নিয়ে বিড়ম্বনা জেনে নিন কারণ ও সমাধান

3

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পাশে কিম

4

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরো বাড়ল

5

সিলেটে সুরমা নদী উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, ৪,৬৩

6

৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট

7

টানা ব্যর্থতায় ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্রাজিলিয়ানরা,

8

‘আজ রাতেই’ ইরানের জবাব পেতে পারেন ট্রাম্প

9

শিক্ষাব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে আওয়ামী লীগ:

10

জার্মান বধের নায়ক গিল, একসময় সন্তানকে বাঁচাতে বিক্রি করেছিল

11

বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র

12

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বড় অগ্রগতির দাবি ইরানের

13

হোয়াইট হাউসের কাছে পুলিশের গুলিতে আহত ২

14

বিশ্বে ইরানের অবস্থান শক্তিশালী হয়েছে : আব্বাস আরাগচি

15

সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান

16

রাজধানীর কালশীর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

17

উদ্বোধনী ম্যাচে মেক্সিকো, ভাঙবে কি জয়হীনতার রেকর্ড

18

এনসিপিতে যোগ দিচ্ছেন প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান অপি

19

এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী

20