অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন হালান্ডরা

ছবি: সংগৃহীত



 নরওয়ে ফুটবল দল ২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল উঠে স্ক্যান্ডিনেভিয়ান দেশটি।


দেশের এমন সাফল্যে পর ফুটবরাররা দেশে পৌঁছালে বীরোচিত ও রাজকীয় সংবর্ধনা পান হালান্ড-ওডেগার্ডরা। রাস্তায় নেমে দলটিকে স্বাগত জানাতে জড়ো হন লক্ষাধিক সমর্থক।
দ
লের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দেশে ফেরার পথে নরওয়ের বিমানবাহিনীর যুদ্ধবিমান জাতীয় দলের বিমানকে এসকর্ট করে অসলো পর্যন্ত নিয়ে আসে। বিমানবন্দরে তাদের জন্য অপেক্ষা করছিলেন রাজপরিবারের সদস্য এবং হাজারো সমর্থক।

খবর ইএসপিএন

বিমান থেকে নামার সময় হালান্ডের হাতে একটি খালি বোতল ধরা স্টাফ করা  র‌্যাকুন দেখে হাসির রোল পড়ে যায়। তার এই ব্যতিক্রমী উপস্থিতি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দেয়।

অসলোতে নরওয়ের রাজপরিবারের সদস্যরা সমর্থকদের সঙ্গে যোগ দেন বিশ্বকাপে জনপ্রিয় হয়ে ওঠা ‘ভাইকিং রো’ উদ্যাপনে। যুবরাজ হাকোন ঢোল বাজিয়ে এই উদ্যাপনের নেতৃত্ব দেন।

বিশ্বকাপে জয় পাওয়ার পর মার্টিন ওডেগার্ড ও হালান্ড যেভাবে এই উদ্যাপন করেছিলেন, সেটিই অনুসরণ করা হয়।
এ ছাড়া খোলা ছাদের বাসে শহরজুড়ে বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়। খেলোয়াড় ও সমর্থকরা একে অপরকে ধন্যবাদ জানান নরওয়ের ফুটবল ইতিহাসের স্মরণীয় এই অভিযানের জন্য।

মায়ামিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের জুড বেলিংহামের অতিরিক্ত সময়ের গোলে নরওয়ের বিশ্বকাপ যাত্রা শেষ হয়। সেই জয়ে সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সুযোগ পায় ইংল্যান্ড।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের সুরক্ষায় এআই নীতিমালা কঠোর করছে চীন

1

বিচার চাই না জবাব চাই, আমার ছেলে কী অন্যায় করেছে: অপ্রতীমের

2

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

3

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

4

কখনো ভাবিনি, এমন একটা সময় আসবে: সামিয়া আফরিন

5

চুক্তি না হলে ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

6

খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

7

সেপ্টেম্বরে প্রবাস আয় ২৭৪ কোটি ডলার

8

কাতার বিশ্বকাপের আক্ষেপ ভুলে নতুন মিশনে লাওতারো মার্তিনেজ

9

মনে হচ্ছে আরেকটা অনিবার্য বিপ্লব আসন্ন: জামায়াত আমির

10

দেশে তেল নেই, তাহলে হাজার হাজার গাড়ির লংমার্চ কীভাবে হচ্ছে:

11

উত্তর আমেরিকায় ইতিহাস গড়ল বনলতা এক্সপ্রেস

12

জার্মান গণিতবিদকে পরের বিশ্বকাপে চেষ্টা করতে বলে নেইমারের খো

13

বৃষ্টির পরও তেহরানে ভয়াবহ পানি সংকটের আশঙ্কা

14

৪ মে পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস

15

মাঝপথে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কুনিয়ার গাড়ি বিকল, মেরামত করেও ট

16

হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে মিসাইল হামলার দাবি

17

নেইমারকে নিয়েই ব্রাজিলের হেক্সা মিশন

18

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বাইরের শক্তির হাতে নির্ধারিত হতে পার

19

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

20