অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

কারাগারে বিলাসবহুল ফ্ল্যাট-সুইমিং পুল, বরখাস্ত ৫ কর্মকর্তা

ছবি: সংগৃহীত



ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে একটি কারাগারে ভিআইপি বন্দিদের জন্য বিলাসবহুল আবাসন, সুইমিং পুলসহ নানা বিশেষ সুবিধার সন্ধান পাওয়ার পর পাঁচ কারা কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সম্প্রতি ইন্দোনেশিয়ার ওমবাডসম্যানের আকস্মিক পরিদর্শনে সিবিনং ক্লাস-২এ কারাগারে এসব অনিয়মের বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় দেশটিতে ধনী ও প্রভাবশালী বন্দিদের জন্য কারাগারের ভেতরে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। খবর সামা টিভি অনলাইনের।

জাকার্তার বাইরে প্রায় চার হেক্টর এলাকাজুড়ে অবস্থিত কারাগারটি মাঝারি থেকে উচ্চ নিরাপত্তার। অর্থনৈতিক অপরাধসহ বিভিন্ন গুরুতর অপরাধে দণ্ডিত বন্দিদের এখানে রাখা হয়।

ওমবাডসম্যানের তদন্ত দল সাংবাদিকদের সঙ্গে কারাগার পরিদর্শনে গিয়ে একটি কাঠের বেড়া দিয়ে ঘেরা আলাদা এলাকা দেখতে পায়। অভিযোগ রয়েছে, শুরুতে কারারক্ষীরা ওই এলাকায় প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন।


পরে সেখানে প্রবেশ করে তদন্তকারীরা অন্তত ১০টি আবাসিক ইউনিটের সন্ধান পান। এসব ইউনিটে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি), বড় পর্দার টেলিভিশন, সোফা, ফ্রিজ, খাবার খাওয়ার আলাদা স্থানসহ বিভিন্ন গৃহস্থালি সরঞ্জাম ছিল।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তকারীরা সেখানে টয়োটা আলফার্ড ও টয়োটা ফর্চুনারের মতো দামি গাড়িও দেখতে পান। এছাড়া কমপ্লেক্সটিতে একটি সুইমিং পুল, জিমনেশিয়াম এবং নির্মাণাধীন গলফ সিমুলেটরেরও সন্ধান মেলে।

তদন্তে আরও জানা যায়, কাছের একটি বাঁশঝাড় ও ময়লা ফেলার জায়গার মধ্য দিয়ে একটি বিকল্প পথ ছিল, যার মাধ্যমে কারাগারের আনুষ্ঠানিক তল্লাশি চৌকি এড়িয়ে ভেতরে প্রবেশ বা বের হওয়া সম্ভব হতো।

পার্লামেন্টারি শুনানিতে ইন্দোনেশিয়ার ওমবাডসম্যান কার্যালয়ের সদস্য সিয়াফরিয়াদা রাচমাওয়াতি রাসাহান বলেন, পুরো ব্যবস্থার গভীরে অনুসন্ধান চালানো হলে এটি হয়তো আরও বড় অনিয়মের কেবল ‘শুরু’ বলে প্রমাণিত হতে পারে।

তিনি বলেন, কিছু বন্দি সাধারণ কয়েদিদের জন্য অপ্রাপ্য বিশেষ সুবিধা ভোগ করছিলেন—এমন স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। তদন্তে দেখা গেছে, বন্দিরা ওই আবাসিক কমপ্লেক্সে অবস্থান করছিলেন এবং সেখানে থাকা স্থাপনাগুলো সাধারণ কারাকক্ষের চেয়ে বাড়ি, অ্যাপার্টমেন্ট বা ভিলার মতোই বেশি মনে হয়েছে।

ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাল কার্ড বিতর্কে ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকা কোচ

1

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই

2

মেসি সবার জন্য অনন্য দৃষ্টান্ত: স্পেন কোচ

3

বিয়ের পর স্বামীকে নিয়ে যা বললেন দীপ্তি

4

বিতর্কিত গান নিয়ে ক্ষমা চাইলেন নোরা ফাতেহি

5

কক্সবাজারে লোডশেডিংয়ে ৩০ হাজার পর্যটকের বুকিং বাতিল

6

সিলেটে সুরমা নদী উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, ৪,৬৩

7

ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি

8

তুমি চিরকালের জন্য এক নম্বর: মেসিকে স্প্যানিশ তারকা গ্যাভি

9

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন চিপ উন্মোচন করল এনভিডিয়া

10

বর্তমান সরকার আওয়ামী লীগের পথেই হাঁটছে: জামায়াত আমির

11

মেসির অসাধারণ পারফরম্যান্স নিয়ে ইংলিশ কোচ টুখেল যা বললেন

12

জলাবদ্ধতায় ডুবেছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ

13

বিদ্যুৎ বিল কমাতে জানুন কার্যকর উপায়

14

ইরাক দিক থেকে কুয়েত সীমান্তে ড্রোন হামলা

15

ইউরোপে মার্কিন সেনা ব্রিগেড কমালো পেন্টাগন

16

ঈদের দিন ছাড়া খোলা থাকবে কাস্টম হাউস

17

ঢাকায় বেড়ে চলেছে কিশোর গ্যাংয়ের তৎপরতা

18

হঠাৎ ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট, বিশ্বজুড়ে ব্যবহারকারীদের ভোগ

19

সৌদির বিপক্ষে ১-১ সমতায় ম্যাচ শেষ করতে হয়েছে উরুগুয়ের

20