ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:১৫ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড লিওনেল মেসির

ফুটবল মানেই যেন নতুন গল্প, নতুন ইতিহাস আর নতুন রেকর্ডের নাম লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে আর্জেন্টাইন অধিনায়ক একইসঙ্গে গড়েছেন গৌরবের এক ইতিহাস, আবার স্পর্শ করেছেন এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডও।

ম্যাচের শুরুটা অবশ্য মোটেও সুখকর ছিল না মেসির জন্য। খেলার ১০ মিনিটের মধ্যেই পেনাল্টি পায় আর্জেন্টিনা। তবে সুযোগটি কাজে লাগাতে পারেননি তিনি। ডানদিকে নেওয়া তার শটটি গোলপোস্টের বাইরে চলে যায়।

এই মিসের মাধ্যমে বিশ্বকাপে নিজের তৃতীয় পেনাল্টি নষ্ট করেন মেসি। ১৯৬৬ সাল থেকে বিশ্বকাপে পেনাল্টির পরিসংখ্যান সংরক্ষণ শুরু হওয়ার পর এটিই সর্বোচ্চ পেনাল্টি মিসের রেকর্ড। এর আগে ঘানার সাবেক ফরোয়ার্ড আসামোয়া গিয়ান দুটি পেনাল্টি মিস করেছিলেন।

তবে হতাশাকে দ্রুত পেছনে ফেলে ম্যাচে নিজের স্বভাবসুলভ জাদু দেখান আর্জেন্টাইন মহাতারকা। প্রথমার্ধে বাম দিক থেকে আসা একটি আক্রমণে সতীর্থের পাস পেয়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে বল জড়িয়ে দেন অস্ট্রিয়ার জালে।

এই গোলের মাধ্যমেই বিশ্বকাপের ইতিহাসে নতুন রেকর্ড গড়েন ৩৮ বছর বয়সী মেসি। জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ভেঙে তিনি এককভাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার নির্বাচনে আবারও জিতল পুতিনের দল, যা বলছে চীন

1

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে নতুন ১৪ দফা প্রস্তাব পাঠাল ই

2

স্পেনকে রুখে দিয়ে কেপ ভার্দের চমক

3

নেটফ্লিক্সে নতুন সিজন নিয়ে ফিরছে মানি হাইস্ট

4

মেসি কি লাল কার্ড থেকে বেঁচে গেলেন

5

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

6

পারেদেসকে ‘লাল কার্ড’দেয়া হয়নি, জানালো ফিফা

7

ব্রাজিলের দুর্বলতা নিয়ে মুখ খুললেন আনচেলত্তি

8

ফ্রান্সের বিপক্ষে আজ সুইডেনের কঠিন পরীক্ষা

9

দেশে বৈদেশিক রিজার্ভ বেড়ে ৩১ বিলিয়ন ছাড়াল

10

৬ মাসে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থ: নাহিদ ইসলাম

11

ঝুঁকি এড়াতে নতুন যে কৌশল স্কালোনির

12

ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা

13

অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বনলতা সেন

14

জ্বালানি সংকট ঘিরে অনলাইন প্রতারণা

15

মুখে ছত্রাক সংক্রমণের লক্ষণ ও প্রতিকার

16

ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের

17

রাতভর মোবাইল ফোন চার্জে লাগিয়ে রাখলে কি ব্যাটারি নষ্ট হয়?

18

আবারও লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন নেইমার

19

জুলাই স্মৃতি জাদুঘর উন্মোচন করবে ফ্যাসিবাদের মুখোশ: প্রধানমন

20