ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

সংগৃহীত

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের জন্য ফরম পূরণের সময়সীমা পুনরায় বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিলম্ব ফিসহ আগামী ১৫ থেকে ১৬ জুন পর্যন্ত ফরম পূরণ করা যাবে।

সোমবার (১ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বোর্ডের আওতাধীন এইচএসসি পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বোর্ডের ঘোষণায় বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বিলম্ব ফিসহ ১৫ ও ১৬ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে ‘সোনালী সেবা’ প্ল্যাটফর্মের মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখও ১৬ জুন নির্ধারণ করা হয়েছে।

নির্ধারিত এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের ফরম পূরণের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সময়সীমা শেষ হওয়ার আগেই প্রয়োজনীয় কাজ শেষ করার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের সুবিধার্থে সময় বৃদ্ধি করা হলেও শেষ মুহূর্তের চাপ এড়াতে দ্রুত ফরম পূরণ ও ফি পরিশোধের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধ্বংসস্তূপের নিচে ৯৭ বছরের এক নারী এবং তার ৪ ঘণ্টার 'যুদ্ধ'

1

গ্যালারিতে বসে নিজের মালিকানাধীন ক্লাবের কাছে হার দেখলেন রোন

2

হাইতিকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু স্কটল্যান্ডের

3

লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

4

আর্জেন্টিনার দুঃসংবাদ দিলেন ঘানার সেই তান্ত্রিক

5

ডাকাতের গুলিতে প্রাণ গেল ফুটবলারের

6

মধ্যপ্রাচ্যে দ্রুত স্থিতিশীলতা চায় চীন

7

দক্ষিণ কোরিয়ার সাবেক আইনমন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

8

কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না : ইরানের প্রেসিডেন্ট

9

বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল? এগিয়ে কারা

10

চাঁদ দেখার যে অভিজ্ঞতা জানালেন আর্টেমিস-২ নভোচারীরা

11

শেষ মুহূর্তের গোলে নেদারল্যান্ডসের সঙ্গে ড্র করল জাপান

12

ব্রাজিল ম্যাচের আগে যে লক্ষ্যের কথা জানালেন নরওয়ে কোচ

13

বদির জামিন স্থগিত করল আপিল বিভাগ

14

ঋণ থাকলে কি কোরবানি হবে, ইসলাম কী বলে

15

বার কাউন্সিল রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা হাইকোর্টের

16

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

17

এবার পুরস্কার পাচ্ছেন ১০৭ পুলিশ সদস্য

18

শিশুদের ওপর সহিংসতা বন্ধের আহ্বান জানাল ইউনিসেফ

19

যুদ্ধ বন্ধে আশাবাদী ট্রাম্প, অপেক্ষা ইরানের জবাবের

20