অনলাইন ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

কেপ ভার্দে ম্যাচের আগে পরিকল্পনা বদল স্কালোনির

ছবি: সংগৃহীত



বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা গ্রুপ পর্বে টানা তিন জয়ে দাপটের সঙ্গে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে । লিওনেল মেসির নেতৃত্বাধীন দলটি শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় মুখোমুখি হবে বিশ্বকাপের নবাগত কেপ ভার্দের।

প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল হলেও কোনো ধরনের আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। শক্তি ও অভিজ্ঞতায় এগিয়ে থাকা আলবিসেলেস্তেরা ম্যাচটিকে গুরুত্বের সঙ্গেই দেখছে। সে কারণেই প্রস্তুতিতে পরিবর্তন এনেছেন স্কালোনি।

আগের পরিকল্পনা অনুযায়ী শুক্রবার মায়ামিতে যাওয়ার কথা থাকলেও সূচিতে পরিবর্তন এনে বৃহস্পতিবারই কানসাসে পূর্ণাঙ্গ দলীয় অনুশীলন শেষ করে বিকালে মায়ামির উদ্দেশে রওনা হবে আর্জেন্টিনা দল। নকআউট ম্যাচের আগে বাড়তি প্রস্তুতির সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।  


এদিকে দলের আক্রমণভাগ নিয়েও কিছুটা ভাবনায় রয়েছে কোচিং স্টাফ। অধিনায়ক লিওনেল মেসি নিয়মিত গোল পেলেও প্রত্যাশা অনুযায়ী অবদান রাখতে পারছেন না অন্য ফরোয়ার্ডরা। এ পরিস্থিতিতে একাদশে পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, স্ট্রাইকার লওতারো মার্টিনেজকে বেঞ্চে রেখে জুলিয়ান আলভারেজকে শুরুর একাদশে সুযোগ দিতে পারেন স্কালোনি। কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার আক্রমণভাগে তাই নতুন সমীকরণ দেখা যেতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

1

মেসির বিদায়ের পর অবসরের ইঙ্গিত পারেদেসের

2

নিজেদের ভুলে বিব্রত ইসি

3

বাংলাদেশ জাতীয় দলের কোচ হতে আগ্রহী অ্যান্টোইন হে

4

ব্যবসায়ী প্রতিনিধিদল নিয়েও চীনে বড় সাফল্য পেলেন না ট্রাম্

5

যুক্তরাষ্ট্রে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখে ইরাকি তারকা হুসেন

6

নতুন পে স্কেল নিয়ে হিসাব-কিতাব চলছে: অর্থমন্ত্রী

7

প্রিয়াঙ্কা-অরল্যান্ডো জুটি আসছে নতুন সিনেমা

8

শাহবাগ ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন

9

এনসিপি নেত্রী নুসরাতের মনোনয়নপত্র বাছাই ২ মে

10

ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ

11

রূপকথার প্রত্যাবর্তনে সেনেগালকে হারিয়ে শেষ ষোলোয় বেলজিয়াম

12

স্বামী ছাত্রদলে পদ পাওয়ায় খুশিতে ফেসবুকে স্ত্রীর পোস্ট

13

ব্রাজিলকে বিদায় দেওয়া সেই গণক দেখলেন তার নিজের দেশের বিদায়

14

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

15

নির্যাতনের অভিযোগে ভেনিজুয়েলায় কারাগারের নিয়ন্ত্রণ নিলো বন্দ

16

নোয়াখালী বিভাগ চাই : সংসদে হান্নান মাসউদ

17

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬

18

ভারতে ‘তেলাপোকা পার্টি’ নিয়ে তরুণদের ঝড়

19

ভিডিওকলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

20