ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ইসরাইলি বিমান হামলায় লেবাননে নিহত ১২

লেবাননে ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা |সংগৃহীত

যুদ্ধবিরতি কার্যকর থাকলেও লেবাননের বিভিন্ন এলাকায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরাইল। বৃহস্পতিবার (৭ মে) সংঘটিত এসব হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে দুই শিশু ও এক প্যারামেডিক রয়েছেন। এ ঘটনায় দেশজুড়ে নতুন করে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ জেলার তিনটি গ্রামে চালানো হামলায় ১১ জন প্রাণ হারান। আহত হয়েছেন আরও কয়েকজন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালিয়েছে উদ্ধারকর্মীরা। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, হামলায় আবাসিক ভবন ও একটি শপিং সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে মারাজায়ুন জেলায় পৃথক এক হামলায় হিজবুল্লাহ-সংশ্লিষ্ট ইসলামিক হেলথ কমিটির একজন প্যারামেডিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন কর্মী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ ঘটনাকে “অপরাধমূলক হামলা” হিসেবে উল্লেখ করেছে।

এর আগের দিন বৈরুতের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে হিজবুল্লাহর একজন কমান্ডারকে হত্যার দাবি করে ইসরাইলি সেনাবাহিনী। তাদের ভাষ্য অনুযায়ী, নিহত ব্যক্তি হিজবুল্লাহর অভিজাত ‘রাদওয়ান ফোর্স’ ইউনিটের কমান্ডার ছিলেন। যুদ্ধবিরতি শুরুর পর রাজধানী বৈরুতের ওই এলাকায় এটিই ছিল প্রথম বড় হামলা।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলার বিষয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে বলেছেন, “ইসরাইলের জন্য হুমকি হয়ে দাঁড়ানো কোনো সন্ত্রাসীই রেহাই পাবে না।” তিনি আরও সতর্ক করেন, ভবিষ্যতেও একই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের বিভিন্ন শহর ও গ্রামে দিনভর একাধিক বিমান হামলা চালানো হয়। একইসঙ্গে লিতানি নদীর উত্তরের কয়েকটি গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দেয় ইসরাইলি বাহিনী। যদিও অঞ্চলগুলো তাদের ঘোষিত সামরিক নিয়ন্ত্রণ এলাকার বাইরে।

এএফপির প্রকাশিত ছবিতে দেখা গেছে, বৈরুতের দক্ষিণাঞ্চলের একটি বহুতল আবাসিক ভবনের উপরের অংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে সেখানে উদ্ধার অভিযান চালাতে দেখা যায় জরুরি সেবাকর্মীদের।

অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে বিস্ফোরকবাহী ড্রোন হামলায় তাদের চার সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

গত ১৭ এপ্রিল হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও সীমান্তজুড়ে উত্তেজনা থামেনি। লেবাননের অভিযোগ, যুদ্ধবিরতির পরও নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী।

চলমান সংঘাতে গত ২ মার্চ থেকে এখন পর্যন্ত লেবাননে দুই হাজার ৭০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। অন্যদিকে দক্ষিণ লেবাননে ১৭ সেনা ও একজন ঠিকাদার নিহত হওয়ার তথ্য দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুর্জ খলিফাকে ছাড়িয়ে এবার সৌদিতে সর্বোচ্চ ভবন

1

ব্রাজিলের খেলা দেখে ক্লান্তির কথা বললেন মির্জা ফখরুল

2

চোখের জলে বিশ্বমঞ্চকে রোনালদোর বিদায়

3

সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডির পরামর্শ স্পিকারের

4

এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হলো অভিনেত্রী কারিনা কায

5

জার্মানিকে বিদায় করে প্যারাগুয়েতে সাধারণ ছুটি ঘোষণা

6

ফিনল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপের আগে জার্মানির শক্তির বার্তা

7

জাপানে আবারও ভূমিকম্পে আঘাত হেনেছে

8

টানাপোড়েনের মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে রাজা চার্লস

9

মমতাকে হারানোর পেছনে হাসিনার হাত রয়েছে

10

হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্র-বাহরাইনের প্রস্তাবের কড়া সমালোচনা

11

ইউক্রেন-রাশিয়া শান্তি চুক্তিতে যে দাবিগুলো করেছেন পুতিন

12

প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু যুক্তরাষ্ট্রের

13

ওমান উপকূলে যাত্রীবাহী নৌকায় গুলিবর্ষণ

14

ইরান যুদ্ধ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রস্তাব দেশপ্রেমহ

15

ডিসি সম্মেলনে আসছে প্রায় ৫০০ প্রস্তাব

16

হিউম্যানয়েড রোবটের জন্য ডিজিটাল আইডি চালু করছে চীন

17

মেসির উচ্ছ্বসিত প্রশংসা করলেন স্পেনের অধিনায়ক রদ্রি

18

ইউরো ট্রফিই আমার কাছে বিশ্বকাপ : রোনালদো

19

ইরান যুদ্ধ ইস্যুতে চীনের সহায়তা প্রয়োজন নেই : ট্রাম্প

20