ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিককে প্রকাশ্যে হামলার হুমকি ছাত্রদল নেতার

সাংবাদিককে হুমকি প্রদানকারী সুলাইমান হোসেন রবি |সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও উত্তেজনা ছড়িয়েছে। ভুক্তভোগী এক সাংবাদিককে প্রকাশ্যে হামলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুলাইমান হোসেন রবির বিরুদ্ধে।

রোববার (২৬ এপ্রিল) নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি ঢাকা মেইলের সাংবাদিক মোহাম্মদ ইফতেখার হোসেন সিফাতকে উদ্দেশ্য করে বিভিন্ন অভিযোগ তোলেন এবং কড়া ভাষায় হুমকি দেন। পোস্টে তিনি দাবি করেন, সংশ্লিষ্ট সাংবাদিক ছাত্রদলের কর্মসূচিতে অযথা উত্তেজনা সৃষ্টি করেছেন এবং তার সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন।

একই পোস্টে শাহবাগ থানার ঘটনার প্রসঙ্গ টেনে রবি অভিযোগ করেন, সেখানে উপস্থিত থেকেও সাংবাদিক সিফাত নাকি উসকানিমূলক আচরণ করেছেন। তিনি আরও দাবি করেন, ঘটনার বিভিন্ন প্রমাণ তার হাতে রয়েছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

তবে পোস্টের শেষাংশে তিনি সরাসরি সহিংসতার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত প্রায় আটটার দিকে শাহবাগ থানার ভেতরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে অন্তত ১০ জন সাংবাদিক হামলার শিকার হন। তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য। সংগঠনটি এ ঘটনাকে ‘সংঘবদ্ধ হামলা’ হিসেবে বর্ণনা করে ছাত্রদলের কিছু নেতা-কর্মীকে দায়ী করেছে।

হামলায় আহতদের মধ্যে রয়েছেন সংগঠনের সভাপতি মানজুর হোছাঈন মাহি, সাধারণ সম্পাদক লিটন ইসলাম, নাইমুর রহমান ইমন, খালিদ হাসান, সামশুদৌজা নবাব, মোহাম্মদ ইফতেখার হোসেন সিফাতসহ আরও কয়েকজন সাংবাদিক।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এই ঘটনার বিচার দাবি করে দ্রুত জড়িতদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি, এর আগের দিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে সাংবাদিকদের হেনস্তার ঘটনাও তারা উদ্বেগজনক বলে উল্লেখ করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফিস পলিটিক্স থেকে বাঁচার ৬ কার্যকর উপায়

1

ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত জনপদ, বাড়ছে যুদ্ধের আশঙ্কা

2

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে জয়ের পর কাদঁলেন মেসি

3

সন্ধ্যার মধ্যে পাঁচ জেলায় ঝড়ের সতর্কবার্তা

4

আন্তর্জাতিক ফ্লাইট চালু করল ইরান

5

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২, সর্বোচ্চ প্রাণহানি মোটরসাইকেল

6

‘ইয়ামালকে আটকাতে হলে রুমে তালাবন্দি রাখতে হবে’— স্কালোনির রস

7

হঠাৎ ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট, বিশ্বজুড়ে ব্যবহারকারীদের ভোগ

8

মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সের সঙ্গে আলোচনায় গুগল

9

ইরানের সাথে ইতিবাচক আলোচনা চলছে : ট্রাম্প

10

হোয়াইট হাউসের কাছে পুলিশের গুলিতে আহত ২

11

মেসির স্বাক্ষরিত জার্সিসহ শাকিরার পোশাক নিলামে

12

বিছানায় শুয়ে ফোনে ব্যস্ত চিকিৎসক স্ত্রী, পাশেই স্বামীর নিথর

13

সিলেটে সুরমা নদী উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, ৪,৬৩

14

মেসি কখনোই দলের বিষয়ে নাক গলাননি: স্কালোনি

15

ইকুয়েডরকে বিদায় করে ৪০ বছরের নকআউট অভিশাপ ঘুচাল মেক্সিকো

16

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার

17

যুদ্ধবিরতি আলোচনায় তেহরানে কাতারের প্রতিনিধি দল

18

প্রেসিডেন্টের দায়িত্ব ঝুঁকিপূর্ণ : ট্রাম্প

19

শিশুদের অ্যালার্জি কমানোর নতুন উপায়

20