অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

ভিনিসিয়ুস নাকি হালান্ড, কে এগিয়ে?

ছবি: সংগৃহীত



ফুটবল মাঠে শুধু দুই দলের লড়াই হয় না। হয় খেলোয়াড়দের মধ্যেও। ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচেও তেমন এক লড়াই দেখা যাবে। বিশ্বের অন্যতম শীর্ষ দুই খেলোয়াড় মুখোমুখি হচ্ছে নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে। ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচে হবে ভিনিসিয়ুস জুনিয়র ও আর্লিং হালান্ডের দ্বৈরথ।  

মুখোমুখি লড়াইয়ে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের পরিসংখ্যান অস্বস্তিকর। কিন্তু ভিনিসিয়ুসের কারণে সেলেসাওরা এই ম্যাচের আগে স্বস্তিতে থাকতে পারে। কারণ নরওয়ের প্রধান তারকা হালান্ডের সঙ্গে দ্বৈরথে সুবিধাজনক অবস্থানে ভিনিসিয়ুস। 

ক্লাবের জার্সিতে দুই তারকার দেখা হয়েছে বেশ কয়েকবার। সংখ্যার হিসাবে আট ম্যাচ। সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি মুখোমুখি হয়েছে। সেই সুবাদে মাঠে সামনাসামনি হয়েছিলেন ভিনিসিয়ুস ও হালান্ড। স্মরণীয় কয়েকটি দ্বৈরথের পর প্রথমবার জাতীয় দলের জার্সিতে তারা একে অপরের মুখোমুখি হচ্ছেন।

এই দ্বৈরথে ব্রাজিলিয়ান তারকা এগিয়ে। দুজনের মধ্যে আটবারের দেখায় ভিনিসিয়ুস চারটি জয়, দুটি ড্র ও দুটি হার দেখেছেন। রিয়ালের সাত নম্বর জার্সিধারী এই ম্যাচগুলোতে গোলমুখের সামনেও ছিলেন দুর্দান্ত। সরাসরি আট গোলে অবদান তার। পাঁচটি অ্যাসিস্ট ও তিনটি গোল। আর হালান্ড ম্যানসিটির হয়ে চার গোল করেছেন ভিনিসিয়ুসদের জালে।

২০২২-২৩ মৌসুমে সান্তিয়াগো বার্নাব্যুতে ১-১ গোলের ড্রয়ে ভিনিসিয়ুস চমৎকার গোল করেন। কিন্তু ফিরতি লেগ ৪-০ গোলে জিতে ফাইনালে ওঠে সিটি। নরওয়েজিয়ান স্ট্রাইকার কোনো গোল পাননি। পরের মৌসুমে কোয়ার্টার ফাইনালে দেখা হয় দুই ক্লাবের। ইংলিশ দলকে পেনাল্টিতে বিদায় করে রিয়াল। দুই স্ট্রাইকারের কেউ গোল পাননি।

২০২৪-২৫ মৌসুমের সিটির ৩-২ ব্যবধানে প্লে অফ হারে হালান্ড দুটি গোল করেছিলেন। পরের মৌসুমে লিগ পর্বের দেখায় ২-১ গোলের জয়ে একটি গোল করেন হালান্ড।

২০২৫-২৬ মৌসুমের শেষ ষোলোতেও রিয়াল ম্যানসিটিকে দাপট দেখিয়ে হারায়। এই লড়াইয়ে লিড ধরে রেখে ইতিহাদ স্টেডিয়ামেও তারা ২-১ গোলে জেতে। দুটি গোলই করেন ভিনিসিয়ুস। হালান্ড তার ক্লাবের হয়ে এক গোল করেন। কিন্তু পেপ গার্দিওলার দলের বিদায় ঠেকাতে পারেননি নরওয়েজিয়ান স্ট্রাইকার। 

দুই খেলোয়াড় ইতোমধ্যে বিশ্বকাপের শীর্ষ গোলদাতার লড়াইয়ে ভালোভাবে অবস্থান নিয়েছেন। ব্রাজিলিয়ান তারকার চার গোল, নরওয়েজিয়ানের পাঁচ গোল। শেষ ষোলোতে সেই সংখ্যা কোথায় গিয়ে পৌঁছায়, সেটা দেখার অপেক্ষা। বলার অপেক্ষা রাখে না, যে কোনো এক তারকার বিদায় হচ্ছে এই ম্যাচেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থমন্ত্রীর লাল ব্রিফকেসে কী থাকে, ইতিহাস ও রহস্য

1

সারা দেশে বাড়তে পারে তাপমাত্রা, বজ্রসহ বৃষ্টির আভাস

2

ফকল্যান্ড দ্বীপ নিয়ে কেন আবার মুখোমুখি যুক্তরাজ্য-আর্জেন্টি

3

ইরানের ২৪ বিলিয়ন ডলার ছাড়ে ট্রাম্পের সম্মতি দাবি

4

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

5

বাবা-মায়ের পর ছেলের নেতৃত্বে দেশের বাজেট

6

জার্মান গণিতবিদকে পরের বিশ্বকাপে চেষ্টা করতে বলে নেইমারের খো

7

হঠাৎ করেই ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র

8

ব্রাজিলের ভারত সফর ‘অভাবী পরিবারে ছেলের বিয়েতে শাহরুখকে নাচা

9

দুবাই থেকে বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু

10

বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে নজরদারি চালাবে ডিএমপি

11

শেষ বত্রিশে কে কার মুখোমুখি, জেনে নিন

12

আজকের দিনেই বিশ্বকাপে মেসির অভিষেক হয়েছিল

13

ইরান একটি ব্যর্থ ও মৃত রাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প

14

শুভেন্দু অধিকারী ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নিলেন

15

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

16

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

17

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন

18

নেপালের বন্যাদুর্গত এলাকাগুলো ৩ মাসের জন্য ‘দুর্যোগকবলিত অঞ্

19

প্রতিদিনই ‘ফুটবল ঈশ্বর’ মেসির সঙ্গে খেলার স্বপ্ন দেখতেন কাস

20