ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ০৮ জুন ২০২৬, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

জাম খাওয়ার পর এড়িয়ে চলুন এই ৪ খাবার

জাম। ফাইল ছবি

গ্রীষ্মকালীন জনপ্রিয় ফল জাম স্বাদে যেমন রসালো, তেমনি পুষ্টিগুণেও ভরপুর। এতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, ফাইবারসহ নানা উপাদান, যা রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করে এবং হজমশক্তি উন্নত করে। তবে এই ফল খাওয়ার পর কিছু নির্দিষ্ট খাবার গ্রহণ করলে শরীরে হজমজনিত সমস্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, জাম খাওয়ার পরপরই কিছু খাবার এড়িয়ে চলা জরুরি, নইলে গ্যাস, অম্বল, পেট ফাঁপা ও অস্বস্তির মতো সমস্যা দেখা দিতে পারে। তাই সঠিক খাদ্যাভ্যাস মেনে চলা গুরুত্বপূর্ণ।

প্রথমত, জাম খাওয়ার পরপরই মিষ্টি খাওয়া উচিত নয়। আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, অন্তত আধা ঘণ্টা বিরতি রাখা প্রয়োজন। না হলে হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটতে পারে এবং অস্বস্তি তৈরি হতে পারে।

দ্বিতীয়ত, জাম খাওয়ার পর পানি পান করা এড়িয়ে চলা ভালো। অন্য রসালো ফলের মতোই জাম খাওয়ার পরপর পানি পান করলে হজমে সমস্যা হতে পারে, যা পেট ফাঁপা ও গ্যাসের কারণ হতে পারে।

তৃতীয়ত, আচার খাওয়া সম্পূর্ণভাবে এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। জাম যেখানে টক-মিষ্টি স্বাদের ফল, সেখানে আচার অতিরিক্ত টক হওয়ায় দু’টি একসঙ্গে খেলে বুক জ্বালাপোড়া, অ্যাসিডিটি ও বদহজমের ঝুঁকি বেড়ে যায়।

চতুর্থত, দুধও জাম খাওয়ার সঙ্গে বা পরপর খাওয়া উচিত নয়। উভয় খাবারের ঠান্ডা প্রভাব থাকায় একসঙ্গে গ্রহণ করলে গ্যাস, অম্বল ও হজমজনিত সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা এ ক্ষেত্রেও অন্তত আধা ঘণ্টার ব্যবধান রাখার পরামর্শ দেন।

সঠিক খাদ্যাভ্যাস অনুসরণ করলে জাম শরীরের জন্য অত্যন্ত উপকারী হতে পারে। তাই ফলের পুষ্টিগুণ পুরোপুরি পেতে এর সঙ্গে খাওয়া খাবার সম্পর্কে সচেতন থাকা জরুরি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ত্রাসবিরোধী মামলায় ফের গ্রেপ্তার দেখানো হলো আর এস ফাহিমকে

1

আগামী বছর ১৪ লাখ কর্মী বিদেশে পাঠাবে সরকার

2

ইরান যুদ্ধের অবসানে চুক্তি খুব কাছাকাছি: ট্রাম্প

3

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

4

মহাকাশ প্রযুক্তিতে নতুন অর্জন পাকিস্তানের

5

দেশের ৫৩.৪% মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন

6

টানা পাঁচ ম্যাচ উইকেটশূন্য বুমরাহ

7

ডিসি সম্মেলনে আসছে প্রায় ৫০০ প্রস্তাব

8

নেতানিয়াহুকে বদ্ধ পাগল ও অকৃতজ্ঞ বললেন ট্রাম্প

9

মা হতে চলেছেন কনটেন্ট ক্রিয়েটর অনামিকা ঐশী

10

৬৯ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন মেসি

11

দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস দুর্ঘটনা

12

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬

13

বিএনপি সরকারের দ্বিতীয় একনেক বৈঠক আজ

14

বিএনপির মনোনয়ন পেলেন না অভিনেত্রী চমক

15

আন্তর্জাতিক ক্রিকেটে ১১ বছর পূর্ণ করলেন মোস্তাফিজুর রহমান

16

ইবির বাসে মারধরকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর

17

আমরা ফেল করতে আসিনি: সংস্কৃতিমন্ত্রী

18

মার্কিন অভিযোগ ‘ভিত্তিহীন’ অপবাদ : উত্তর কোরিয়া

19

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ১৪

20