অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের ইতিহাসে লজ্জার রেকর্ড গড়ল ফ্রান্স

ছবি: সংগৃহীত



তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠের পারফরম্যান্সে নিজেদের রীতিমতো হাসির খোড়াকে পরিণত করেছে ফ্রান্স। আর এর মধ্য দিয়ে দলটির ফুটবল ইতিহাসে যুক্ত হলো এক চরম লজ্জাজনক অধ্যায়।

সেমিফাইনালে নিজ নিজ ম্যাচে তিক্ত হারের পর বিদায় নেওয়া দুই দলের কেউই মূলত আজকের এই সান্ত্বনার ম্যাচটি খেলার জন্য তেমন একটা মুখিয়ে ছিল না। তবে তাদের মধ্যে একটি দলের জন্য ম্যাচটি যে প্রথমার্ধেই এমন এক ঐতিহাসিক দুঃস্বপ্নে পরিণত হবে, তা কে ভেবেছিল!

খেলার শুরুতেই মাত্র ৩ এবং ১৬ মিনিটে দুটি গোল হজম করে বসে ফ্রান্স। ফরাসি ফুটবলের পরিসংখ্যান ভিত্তিক মাধ্যম ‘স্ট্যাটসডুফুট’-এর তথ্য অনুযায়ী, ফ্রান্স ফুটবল দলের দীর্ঘ ইতিহাসে এই প্রথম কোনো বিশ্বকাপের ম্যাচে ম্যাচের প্রথম ২০ মিনিটের মধ্যেই প্রতিপক্ষকে দুই গোল উপহার দেওয়ার রেকর্ড গড়ল তারা। 

এর আগে ২০০৮ সালে রোমানিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচের প্রথম ২০ মিনিটে ২-০ গোলে পিছিয়ে পড়েছিল ফরাসিরা। আর বিশ্বকাপের টানা দুই ম্যাচে অন্তত দুটি করে গোল হজম করার ঘটনা তারা সর্বশেষ প্রত্যক্ষ করেছিল দীর্ঘ ১৬ বছর আগের এক টুর্নামেন্টে। 

তবে ফরাসি সমর্থকদের জন্য দুঃসংবাদ এটুকুই ছিল না, সামনে অপেক্ষা করছিল আরও বড় বিপর্যয়। বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে বুকায়ো সাকা আরও দুটি গোল করে ফ্রান্সের জালে বল জড়ান। প্রথমার্ধের এই স্কোরলাইন নিশ্চিতভাবেই ফরাসিদের মনে গভীর ক্ষতের সৃষ্টি করে। কারণ, বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথম ম্যাচের প্রথমার্ধেই অন্তত চার-চারটি গোল হজম করতে হলো ফরাসি বহরকে। 

বিরতির সময় ফরাসি তারকাদের এমন উদ্দেশ্যহীন ও কঙ্কালসার পারফরম্যান্সের তীব্র সমালোচনা করা হয়। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে তারা ঘুরে দাঁড়াতে পারবে কিনা, তা নিয়ে ফুটবল দুনিয়া কৌতুহলী ছিল। 

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ফরাসি শিবিরে স্বস্তির সুবাতাস বইতে শুরু করে। দ্বিতীয়ার্ধের শুরুতেই কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সের পক্ষে প্রথম গোলটি করে ব্যবধান ১-৪ করেন। এর কিছুক্ষণ পরেই (৫৪ মিনিটে) ব্র্যাডলি বারকোলার লক্ষ্যভেদে ব্যবধান আরও কমিয়ে ২-৪ করে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিচ্ছিল ফরাসিরা। 

পরে এমবাপ্পে ও দেম্বেলে আরও একটি করে গোল করলেও বুকায়ো সাকা ও ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহামের নৈপুণ্যে শেষ পর্যন্ত ৪-৬ ব্যবধানে ম্যাচটি জিতে নেয় থ্রি লায়ন্সরা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবন্ধীদের বাস-ট্রেন-লঞ্চে বিনা ভাড়ায় যাতায়াতের উদ্যোগ

1

শিশুদের সুরক্ষায় এআই নীতিমালা কঠোর করছে চীন

2

বিচার দূরে, দায় খোঁজাই শুরু হয়নি

3

রামেকে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৮

4

যুক্তরাষ্ট্র ব্রিটিশ গণতন্ত্রে হস্তক্ষেপ করছে: স্টারমার

5

সরকারি খরচ আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্

6

৬৮ বছর পর বিশ্বকাপে অনন্য কীর্তি গড়ল স্পেন

7

‘রেফারির বিতর্কিত সিদ্ধান্তেই’ কী বাদ পড়ল জার্মানি?

8

ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি

9

ব্রাজিলের ৬৪ বছরের পুরোনো রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে আর্জেন্

10

বন্ধুত্ব ভেঙে যাওয়ার ৫টি প্রধান কারণ

11

আমার বাবা, আমার আজীবনের আশ্রয়

12

বাজেটে ৬.৯৫ লাখ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্য

13

তেলের দাম কমালো চীন

14

সৌদি আরবে পৌঁছেছেন ৫৩ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

15

টিভিতে আজকের খেলার সময়সূচি

16

ইরান যুদ্ধ কখন শেষ হবে, জানালেন ট্রাম্প

17

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

18

১০ মার্কিন প্রতিষ্ঠানের ওপর রফতানি নিষেধাজ্ঞা আরোপ করল চীন

19

ফিফার ‘ওয়াটার ব্রেক’ নিয়ে বিশ্বকাপে নতুন বিতর্ক

20