ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৪১ এএম
অনলাইন সংস্করণ

ছাগলকাণ্ডে আলোচিত ইমরানের জামিন স্থগিত চেয়ে আবেদন

ফাইল ছবি

ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান মোহাম্মদ ইমরান হোসেনের জামিন স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সংশ্লিষ্ট শাখায় এই আবেদন দাখিল করা হয়েছে বলে জানা গেছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান নজরুল জানান, দুর্নীতির অভিযোগে দায়ের করা মানি লন্ডারিং মামলায় গত ২৩ এপ্রিল হাইকোর্ট ইমরান হোসেনকে জামিন দেন। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করে রুল অ্যাবসলিউট ঘোষণা করেন।

তবে এই জামিনের বিরুদ্ধে আপত্তি জানিয়ে রাষ্ট্রপক্ষ এখন আপিল বিভাগে স্থগিতাদেশ চেয়েছে। জানা গেছে, আগামী সপ্তাহে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হতে পারে।

উল্লেখ্য, ২০২৪ সালের কোরবানির ঈদে সাদিক অ্যাগ্রোর একটি ‘উচ্চবংশীয়’ ছাগল ১৫ লাখ টাকায় কেনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। ওই ঘটনার পরই আলোচনায় আসে প্রতিষ্ঠানটি এবং এর চেয়ারম্যান ইমরান হোসেন।

পরবর্তীতে ২০২৫ সালের ৩ মার্চ রাজধানী থেকে ইমরান হোসেনকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটি জানায়, তার বিরুদ্ধে ১৩৩ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে এবং সেই মামলাতেই তাকে গ্রেফতার করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

1

মাদারীপুরে একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার

2

ইরান যুদ্ধ ও সময়সীমার চাপে ট্রাম্প

3

দেশের বাজারে স্বর্ণের দাম কমলো, ভরিতে বড় পতন

4

হরমুজে মার্কিন হেলিকপ্টার দুর্ঘটনা, নিরাপদ পাইলটরা

5

দেনার চাপের মধ্যেও বাড়ছে বিমানের বেতন-ভাতা

6

অন্তর্বর্তী সরকারের দুর্নীতির বিরুদ্ধে মাঠে নামবে দুদক

7

আগামী সপ্তাহে আবারও শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

8

হ্যামস্ট্রিং চোটে পরের ম্যাচে অনিশ্চিত রাফিনিয়া

9

মাঝ আকাশে বিমানে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

10

পদত্যাগের ঘোষণা দিলেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্

11

ইউনূসের আমলে মতপ্রকাশের স্বাধীনতায় বিধি-নিষেধ ছিল

12

এমবাপ্পে-হালান্ড লড়াই আজ, বাংলাদেশ সময় রাত ১টায়

13

বৃষ্টির দিনে ঘুম ঘুম লাগার কারণ কী? জেনে নিন

14

এনটিএমসিতে ৩ পদে নিয়োগ, আবেদন ২৮ জুন পর্যন্ত

15

কখনো ভাবিনি, এমন একটা সময় আসবে: সামিয়া আফরিন

16

ব্রাজিল-হাইতি ম্যাচে কে জিতবে? জানালো হাঙর

17

বিশ্বকাপের যে অনন্য কীর্তি এখন শুধুই মেসির

18

হোয়াইট হাউস অনুষ্ঠানে হামলার চাঞ্চল্যকর ছবি প্রকাশ করলেন ট্র

19

সন্তান জন্ম দিতে বছরে কত মানুষ যুক্তরাষ্ট্রে যান, কেন ‘বার্থ

20