ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০১ এএম
অনলাইন সংস্করণ

বাইউস্টে নবীন বরণ ও ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি : সংগৃহীত

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এ নবীন বরণ ও ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। দিনব্যাপী এই আয়োজন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়, যা রঙিন ও প্রাণবন্ত পরিবেশে পরিণত হয়।

বুধবার বাইউস্ট কালচারাল ক্লাবের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল উদ্দিন কমল। তিনি বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সূচনা করেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য উপস্থিত সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান এবং বাইউস্টের ১১ বছরের অগ্রযাত্রা ও অর্জনের কথা তুলে ধরেন। তিনি বলেন, ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি “নলেজ, উইজডম অ্যান্ড টেকনোলজি” মটো নিয়ে কুমিল্লা সেনানিবাসে অস্থায়ী ক্যাম্পাসে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বাংলাদেশ সেনাবাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় আজ বিশ্ববিদ্যালয়টি ১১তম বর্ষে পদার্পণ করেছে।

তিনি আরও আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে বাইউস্ট দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি হিসেবে স্থান করে নেবে। এ লক্ষ্য অর্জনে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে ২০২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় নানা আয়োজনের মাধ্যমে। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্ল্যাশমব ও বৈশাখী মেলার আয়োজন করা হয়, যা শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মহাম্মদ ইফতেখারুল হক (অব.), রেজিস্ট্রার লে. কর্নেল খন্দকার মাহমুদ হোসেন (অব.), বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাইউস্ট কালচারাল ক্লাবের উপদেষ্টা ও সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের এক সহযোগী অধ্যাপক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের দ্বিমুখী বার্তায় জটিল হচ্ছে আলোচনা: আরাগচি

1

ঈদের দিন ছাড়া খোলা থাকবে কাস্টম হাউস

2

জ্বালানি তেলের দাম বাড়ার ব্যাখ্যা দিলেন পরিবহনমন্ত্রী

3

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

4

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন চিপ উন্মোচন করল এনভিডিয়া

5

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চান কত শতাংশ মার্কিন নাগরিক? জেনে

6

হাভার্টজের শেষের গোলে আর্সেনালের জয়

7

ইরান-যুক্তরাষ্ট্র সংলাপে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তান

8

ইরানে নতুন বিমান হামলার চিন্তায় যুক্তরাষ্ট্র

9

দেশের অর্থনীতি পুনরুদ্ধারে আরও দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

10

বড়লেখা সীমান্তে অনুপ্রবেশকালে ভারতীয় দম্পতি আটক

11

২০২৬-২৭ বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ গুরুত্ব

12

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

13

দক্ষিণ সুদানে চরম খাদ্য সংকট, ৮০ লাখ মানুষ ঝুঁকিতে

14

২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনাল

15

২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ জনের মৃত্যু

16

১৪ দফা প্রস্তাবে মার্কিন জবাব পর্যালোচনায় ইরান

17

বিশ্বকাপের আগে বড় সিদ্ধান্ত নেইমারের

18

৫ জেলার জন্য কালবৈশাখীর সতর্কবার্তা

19

শিক্ষাগত যোগ্যতার সনদ বিতর্কে কেন নীরব মোদি?

20