অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ধ্বংসস্তূপের নিচে ৯৭ বছরের এক নারী এবং তার ৪ ঘণ্টার 'যুদ্ধ'

ছবি: সংগৃহীত



নেপালে ভয়াবহ বন্যার পর ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা ৯৭ বছর বয়সী এক নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা এখন ভালো এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

ওই নারীর নাম গুনা মায়া বোহারা। বন্যার সময় তিনি একটি বৃদ্ধাশ্রমে ছিলেন। আকস্মিক বন্যায় বৃদ্ধাশ্রমটি ক্ষতিগ্রস্ত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। সেখানেই আটকা পড়েছিলেন তিনি।

দীর্ঘ চার ঘণ্টার চেষ্টার পর উদ্ধারকারীরা তাকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। গুনা মায়া বোহারা এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার নাতি-ভাতিজা দীপক বোহারা তাকে দেখতে কাঠমান্ডু থেকে ছুটে যান।

বিবিসি নেপালিকে দীপক বলেন, বড় খালাকে দেখে তার মনে হয়েছে, তিনি যেন যুদ্ধ করে বিজয়ী হয়ে ফেরা একজন ‘যোদ্ধা’। দীর্ঘ সময় ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পরও তিনি বেঁচে আছেন- এটিকে পরিবারের সদস্যরা বড় সৌভাগ্য হিসেবে দেখছেন। বুধবার নেপালের হিমালয়সংলগ্ন এলাকায় আকস্মিক বন্যা আঘাত হানে। এতে ব্যাপক ধ্বংসযজ্ঞের পাশাপাশি শত শত মানুষের মৃত্যু হয়েছে। অনেক মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

বিজ্ঞানীদের ধারণা, তিব্বত সীমান্তের কাছে হিমালয় অঞ্চলে একটি হিমবাহ ধসে পড়ার পর এই আকস্মিক বন্যার সৃষ্টি হয়। বন্যার পানির স্রোতে বিভিন্ন স্থাপনা ও বসতি ক্ষতিগ্রস্ত হয় এবং বহু মানুষ আটকা পড়েন। এর মধ্যেই ধ্বংসস্তূপ থেকে গুনা মায়া বোহারা জীবিত উদ্ধারের ঘটনা স্বজন ও স্থানীয়দের মধ্যে কিছুটা স্বস্তি তৈরি করেছে। বর্তমানে চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থার ওপর নজর রাখছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা সেলিম কুমার আর নেই

1

ব্রাজিল জিতেছে, কিন্তু লড়াইটা দিয়েছে হাইতি

2

অবসরের সিদ্ধান্ত নেইমারের, বিশেষ অনুরোধ তার বাবার

3

বিএনপি সরকারের দ্বিতীয় একনেক বৈঠক আজ

4

যুদ্ধ বন্ধে আশাবাদী ট্রাম্প, অপেক্ষা ইরানের জবাবের

5

ইউনূস-নূরজাহানের বিচারের দাবিতে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ

6

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের চুক্তির মেয়াদ বা

7

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

8

আর্জেন্টিনা ফাইনালে উঠলে রেফারি হতে পারবেন না ইংল্যান্ডের কে

9

ঈদের আগে রফতানি খাতে ৩১০০ কোটি টাকা ছাড়

10

আমেরিকা ছেড়ে আসা মোটেও সহজ ছিল না: মেগান মার্কেল

11

বিশ্বনাথে সড়কের পাশে পড়েছিল নবজাতক

12

প্রশান্ত মহাসাগরে মার্কিন অভিযানে নিহত ৩

13

শ্বশুর-শাশুড়ির সেবায় স্ত্রীকে বাধ্য করা যাবে না: হাইকোর্ট

14

জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক অরল্যান্ডো গিল

15

ফ্রান্সের হাতে আর্জেন্টিনা-মিশরের বাঁশি

16

‘কাতারে হামলা করেছি, বোমাও মেরেছি’—দম্ভভরে বললেন নেতানিয়াহু

17

৩৮ বারের ‘যুদ্ধবিরতি দোরগোড়ায়’ দাবি ট্রাম্পের

18

স্বামী ছাত্রদলে পদ পাওয়ায় খুশিতে ফেসবুকে স্ত্রীর পোস্ট

19

রোহিঙ্গাদের সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি

20