ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ০২ মে ২০২৬, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সারা দেশের থানাকে দালালমুক্ত করার কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশজুড়ে আইনশৃঙ্খলা সেবাকে আরও স্বচ্ছ ও জনবান্ধব করতে থানাকে দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সাধারণ মানুষ যেন কোনো ধরনের দালালচক্রের শিকার না হয়, সে বিষয়ে পুলিশকে কঠোরভাবে নজরদারি করতে হবে।

শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর রমনা মডেল থানা পরিদর্শনকালে তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ নির্দেশ দেন। এ সময় তিনি থানার হাজতখানা ও বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং সার্বিক পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ডিউটি অফিসার এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি তাঁদের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে অবগত হন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, জনগণকে সেবা দেওয়ার ক্ষেত্রে সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। থানায় সেবা নিতে আসা কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করতে সবাইকে সচেষ্ট থাকতে হবে।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করে মন্ত্রী সতর্ক করেন, দায়িত্বে অবহেলা বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে আধুনিক ও জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

1

কম খেলেও ওজন বাড়ে কেন

2

মিনায় হজযাত্রীদের জন্য তাঁবু তৈরির কাজ শুরু

3

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

4

বিশ্বকাপের ইতিহাসে আরও রেকর্ড মেসির

5

বিশ্বকাপে ইতিহাস গড়লেন ইয়ামাল

6

ঈদের আগে রফতানি খাতে ৩১০০ কোটি টাকা ছাড়

7

মে মাসে মূল্যস্ফীতি, ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ

8

মাত্র এক ভোটের ব্যবধানে জয় পেয়েছেন থালাপতির প্রার্থী

9

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

10

এক যুগ পর মুখোমুখি আর্জেন্টিনা-সুইজারল্যান্ড, কী হয়েছিল শেষ

11

পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো

12

ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে

13

মেসির বিদায় রাঙাতে আমরা জীবন দিতেও প্রস্তুত: আর্জেন্টাইন ডিফ

14

‘কাতারে হামলা করেছি, বোমাও মেরেছি’—দম্ভভরে বললেন নেতানিয়াহু

15

মেসির হাতে আরেকটি বিশ্বকাপ দেখতে চাই না

16

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউজিসির কর্মশালার উদ্বোধন করলেন প্রধানমন

17

ফ্যামিলি কার্ডের কারণে বাজেটে কোনো চাপ পড়বে না

18

চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

19

যুক্তরাষ্ট্রের চাপে আত্মসমর্পণ করবে না ইরান: পেজেশকিয়ান

20