ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

মেসির পায়ে বল থাকলে আমার হার্টবিট বেড়ে যায়

ফুটবল বিশ্বকাপের উত্তেজনায় মেতে উঠেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। ছোটবেলা থেকেই আর্জেন্টিনার ভক্ত এই অভিনেত্রী নিজেকে লিওনেল মেসির ‘ডাইহার্ড ফ্যান’ হিসেবে পরিচয় দেন এবং নিয়মিতভাবেই দলটির প্রতি সমর্থন প্রকাশ করে আসছেন।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন পরীমণি, যা মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, তার আশেপাশের মানুষজন জোরে জোরে ‘আর্জেন্টিনা’ স্লোগান দিচ্ছেন, আর তিনি সেলফি ক্যামেরার সামনে দাঁড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং ভক্তদের উদ্দেশে উড়ন্ত চুমু ছুড়ে দিচ্ছেন। এই দৃশ্যটি ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ভিডিওটি প্রকাশের পর অনেকেই মন্তব্যের মাধ্যমে তার আর্জেন্টিনা ও মেসিপ্রেমের প্রশংসা করেন। সমর্থকদের সঙ্গে নিজের আবেগ ভাগ করে নিয়ে পরীমণি জানান, তিনি পুরোপুরি আর্জেন্টিনার পক্ষেই আছেন এবং আজীবন এই দলের সমর্থক থাকবেন। তার ভাষায়, “আমি আর্জেন্টিনা, আমি আজীবনের আর্জেন্টিনা। আই লাভ মেসি।”

মেসিকে ঘিরে নিজের আবেগের কথা বলতে গিয়ে আরও এক সাক্ষাৎকারে তিনি বলেন, মেসির পায়ে বল থাকলে তার হৃদস্পন্দন বেড়ে যায়। তার মতে, ফুটবল মাঠে মেসির প্রতিটি মুহূর্তই আলাদা উত্তেজনা তৈরি করে, যা তাকে ভীষণভাবে নাড়া দেয়।

বিশ্বকাপের সময় সামাজিক মাধ্যমে পরীমণির এই উচ্ছ্বাসভরা উপস্থিতি তার ভক্তদের কাছেও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আর্জেন্টিনার প্রতি তার আবেগভরা সমর্থন ইতোমধ্যেই নেটিজেনদের নজর কেড়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলার পরবর্তী নির্বাচনে অংশ নেবেন মাচাদো

1

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

2

হাসিনাকে ফেরাতে রাতের আঁধারে যুবলীগের শপথ

3

মহাকাশ প্রযুক্তিতে নতুন অর্জন পাকিস্তানের

4

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

5

দক্ষিণ লেবাননে সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত, আহত ৩

6

লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ নিয়েছে সরকার

7

রামিসা হত্যা মামলায় আসামিদের জরিমানা ও ক্ষতিপূরণের নির্দেশ

8

ডিম উপকারী হলেও জানুন কারা সতর্ক থাকবেন ও কী পরিমাণ খাবেন

9

ইরান যুদ্ধের অবসানে চুক্তি খুব কাছাকাছি: ট্রাম্প

10

আইপিএলে একা সূর্যবংশীই জিতলেন পাঁচ পুরস্কার

11

ছয় দফা দিবস: বাঙালির মুক্তির সনদ গঠনের ঐতিহাসিক দিন

12

নেতানিয়াহুকে বদ্ধ পাগল ও অকৃতজ্ঞ বললেন ট্রাম্প

13

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে প্রায় ৩ কোটি টাকার টোল আদায়

14

বিশ্বকাপের টিকিটের উচ্চমূল্য নিয়ে ফের বিতর্ক

15

বাংলাদেশে হামের প্রাদুর্ভাব বেড়েছে: ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃ

16

আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

17

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন প্রস্তাব দিল ইরান

18

প্রতিশ্রুতি দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি

19

দীর্ঘমেয়াদি সংঘাতেও প্রস্তুত ইরান

20