অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

আজ যে সমীকরণ মিললে মেসি গোল্ডেন বুট পাবে

ছবি: সংগৃহীত



 ফাইনাল শুধু শিরোপা জয়ের লড়াই নয়, একই সঙ্গে নির্ধারণ করবে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’-এর মালিককেও। আর্জেন্টিনা ও স্পেনের মহারণের আগে এই দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। অন্যদিকে পুরস্কারটি জিততে হলে ফাইনালে বিশেষ কিছু করতে হবে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে।

এখন পর্যন্ত বিশ্বকাপে মেসির ঝুলিতে রয়েছে ৮ গোল। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে নিজের গোল সংখ্যা ১০-এ উন্নীত করেছেন এমবাপ্পে। ফলে গোলদাতাদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ফরাসি ফরোয়ার্ড, আর মেসি অবস্থান করছেন দ্বিতীয় স্থানে।

এ অবস্থায় স্পেনের বিপক্ষে ফাইনালে মেসি যদি জোড়া গোলও করেন, তবু গোল্ডেন বুট নিশ্চিত হবে না। কারণ গোল সংখ্যা সমান হলে ফিফার নির্ধারিত টাইব্রেকার নিয়ম কার্যকর হবে। তাই এমবাপ্পেকে টপকে সর্বোচ্চ গোলদাতা হতে হলে শুধু গোল সংখ্যা সমান করাই নয়, প্রয়োজন হবে টাইব্রেকারের হিসাবেও এগিয়ে থাকা।

গোল্ডেন বুট জিততে মেসির সামনে আজ যে সমীকরণ
শেষ মুহূর্তে বিশ্বকাপের চ্যাম্পিয়ন নিয়ে অপ্টার নতুন ভবিষ্যদ্বাণী
প্রথম টাইব্রেকার হিসেবে বিবেচনা করা হবে অ্যাসিস্ট সংখ্যা। এখন পর্যন্ত এমবাপ্পে ও মেসি দুজনই সমান চারটি করে অ্যাসিস্ট করেছেন। মেসি যদি ফাইনালে ২ গোল করেন এবং কোনো অ্যাসিস্ট না পান, তাহলে গোল ও অ্যাসিস্ট—দুই ক্ষেত্রেই সমতা তৈরি হবে।

সে ক্ষেত্রে দ্বিতীয় টাইব্রেকার হিসেবে দেখা হবে কে কম মিনিট খেলেছেন। এই হিসাবেও এমবাপ্পে এগিয়ে আছেন মেসির চেয়ে। বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়েও থাকা মেসি ও এমবাপ্পের মধ্যে গোল্ডেন বুটের লড়াই তাই শেষ পর্যন্ত ফাইনালের পারফরম্যান্সের ওপরই নির্ভর করছে।

মেসির গোল্ডেন বুট জয়ের সমীকরণ:

১. স্পেনের বিপক্ষে ফাইনালে তিন গোল করতে হবে।

অথবা

২. দুই গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্ট করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালীতে মার্কিন উপস্থিতি ঠেকাতে কড়া হুঁশিয়ারি ইরানের

1

অনুশীলনে ধীরগতির নেইমার, দলে ফেরা নিয়ে উঠছে প্রশ্ন

2

ইরান ম্যাচে ছিটকে গেছেন বেলজিয়ামের ডোকু

3

জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প

4

এনসিপির ‘নারীশক্তি’র নেতৃত্বে দিবেন যারা

5

যে কারণে নেইমারের সঙ্গে কথার লড়াইয়ে মাতেন নরওয়ে গোলরক্ষক

6

স্কাই স্পোর্টসের মূল্যায়নে বিশ্বকাপের সেরা খেলোয়াড় মেসি, শীর

7

দীর্ঘ বিরতির পর খুলছে ইরানের শেয়ারবাজার

8

রাষ্ট্রের অবক্ষয় শুরু হলে সব খাতেই প্রভাব পড়ে: রুমিন ফারহানা

9

জাতীয় দল থেকে অবসরের পর ছেলের খেলা উপভোগ করছেন মেসি

10

তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতনের অভিযোগ

11

৫,৩০০ বছর পুরোনো মমিতে মিলল জীবন্ত অণুজীবের সন্ধান

12

দিল্লিতে কিশোর কুমারের গান গেয়ে ভাইরাল মালয়েশিয়ার প্রধানমন্ত

13

রাজধানীর শেওড়াপাড়া থেকে অপহৃত শিশু পদ্মা সেতু এলাকায় উদ্ধার

14

মে দিবসে প্রধানমন্ত্রীর বার্তা

15

আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি

16

পানামাকে হারিয়ে আশা বাঁচাল ক্রোয়েশিয়া

17

ঘড়ির কাঁটার সঙ্গেই যেন নিবিড় সম্পর্ক আর্জেন্টিনার

18

ইসলামাবাদে ইরান-পাকিস্তান উচ্চপর্যায়ের বৈঠক

19

বিছানায় শুয়ে ফোনে ব্যস্ত চিকিৎসক স্ত্রী, পাশেই স্বামীর নিথর

20