ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:২৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রতারণা মামলায় ফের গ্রেফতার তৌহিদ আফ্রিদি

সংগৃহীত ছবি

রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা একটি প্রতারণা মামলায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে নতুন করে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের আবেদনের পর এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমান তৌহিদ আফ্রিদিকে আদালতে হাজির করে মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, তদন্তের সময় সন্দেহভাজন আসামি নিশাদুজ্জামান নিশাদের জিজ্ঞাসাবাদে তৌহিদ আফ্রিদির সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাকে এই মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন বলে আবেদন করা হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মুর্তজা ইবনে ইসলাম পুলিশের আবেদনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ইকবাল মাহমুদ শোভন আবেদনের বিরোধিতা করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত তৌহিদ আফ্রিদিকে মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এর আগে গত বছরের ২৪ আগস্ট বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরবর্তীতে তাকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

তৌহিদ আফ্রিদি মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে এবং সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক কনটেন্ট নির্মাতা হিসেবে পরিচিত। সর্বশেষ এই প্রতারণা মামলায় তাকে গ্রেফতার দেখানোর ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে তার আইনি পরিস্থিতি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করলেন মেসিদের কোচ মাচেরানো

1

হাসিনাকে ফেরাতে রাতের আঁধারে যুবলীগের শপথ গ্রহণ

2

আওয়ামীলীগ ব্যাক করেছে দেখো নাই : মাহফুজ আলম

3

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল মেক্সিকোর

4

হরমুজ প্রণালি ছেড়েছে ৩ জ্বালানিবাহী ট্যাংকার

5

প্রতিদিন কত ঘণ্টা ঘুমানো উচিত ?

6

রূপপুরে জ্বালানি লোডিংয়ের ঐতিহাসিক যাত্রা শুরু

7

ইরানকে কেউ আত্মসমর্পণ করাতে পারবে না : পেজেশকিয়ান

8

বাংলাদেশে স্বর্ণের দাম কমলো

9

যুক্তরাষ্ট্র ইরানে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে

10

বৃষ্টিতে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্ট

11

বিশ্ব কূটনীতির নতুন কেন্দ্র বেইজিং

12

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

13

২০৯ রান দূরে মিরাজ

14

লিবিয়ায় নৌকা থেকে ৪০৪ অভিবাসী উদ্ধার

15

ফ্রিজ ভালো রাখার উপায়

16

বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়াতে ৩৫ হাজার কোটি বরাদ্দ

17

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সম্পন্ন হয়েছে: ট্রাম্প

18

যুক্তরাষ্ট্রে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখে ইরাকি তারকা হুসেন

19

পানির নিচ থেকে ধান তোলার চেষ্টা

20