অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

শীর্ষ দশ দলের মধ্যে বাদ পড়েছে শুধু একটি, কারা সেই দুর্ভাগা

ছবি: সংগৃহীত



বলা হয়ে থাকে, বিশ্বকাপ এমন এক প্রতিযোগিতা, যেখানে ছোট দল-বড় দল, র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা-পিছিয়ে থাকা খুব বেশি প্রভাব ফেলে না। দিন শেষে মাঠের লড়াই-ই সবকিছু। 

তবে বড় দলের প্রতি সমর্থকদের প্রত্যাশা সব সময়ই বেশি। এবার সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে নেদারল্যান্ডস।

বর্তমানে ফিফা লাইভ র‌্যাংকিংয়ের শীর্ষ দশে থাকা দলগুলোর মধ্যে একমাত্র নেদারল্যান্ডসই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। টিকে আছে গতকালই র‌্যাংকিংয়ের চূড়ায় ওঠা ফ্রান্স, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও স্পেন, ক্রিস্টিয়ানো রোনালদোর পতুর্গাল, বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো, ডি ব্রুইনা-কোর্তোয়াদের বেলজিয়াম এবং আফ্রিকার গর্ব হয়ে ওঠা মরক্কো। 

এর আগে তিনবার বিশ্বকাপের ফাইনাল খেলা নেদারল্যান্ডস অবশ্য এবার অঘটনের শিকার হয়নি। রাউন্ড অব ৩২ পর্ব থেকে বাদ পড়েছে মরক্কোর কাছে হেরে।

তবে ব্রাজিল, পতুর্গাল, ইংল্যান্ড ও বেলজিয়াম যেখানে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে, সেখানে নেদারল্যান্ডস নিজেরাই এমন অভিজ্ঞতার শিকার হয়েছে। 

মরক্কোর বিপক্ষে ৯০ মিনিট পর্যন্তও ১-০ গোলে এগিয়ে ছিল নেদারল্যান্ডস। কিন্তু যোগ করা সময়ে ডাচরা গোল হজম করে। শেষ মুহূর্তে সমতা এলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও কোনো দল গোল করতে না পারলে খেলা গড়ায় টাইব্রেকারে।

এই পেনাল্টি শুটআউটেই কপাল পোড়ে ভার্জিল ফন ডাইকের দলের। 
বিশ্বকাপ থেকে হতাশজনক বিদায়ের পর পদত্যাগ করেন নেদারল্যান্ডস কোচ রোনাল্ড কোমান। 

ফুটবল বিষয়ক ওয়েবসাইট ওয়ান ফুটবল ডাচদের এবারের বিশ্বকাপ অভিযানকে দুটি শব্দে তুলে ধরেছে, ‘দুর্ভাগা নেদারল্যান্ডস!’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে উত্তেজনা, ইরান-যুক্তরাষ্ট্র অচল অবস্থা

1

ইউরোপীয় প্রিমিয়ার লিগের মালিকানায় ক্রিস গেইল

2

ইরানের সাথে চলমান যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে: ট্রাম্প

3

শুভেন্দুর সহকারীকে হত্যার ঘটনায় ৩ জন গ্রেফতার

4

বিয়েতে নতুন জামাইকে কেন আস্ত খাসি দেওয়া হয়?

5

পদত্যাগ করলেন মেসিদের কোচ মাচেরানো

6

সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী

7

হত্যাচেষ্টা মামলায় আবারও গ্রেফতার দেখানো হলো মমতাজকে

8

যুদ্ধ বন্ধে আশাবাদী ট্রাম্প, অপেক্ষা ইরানের জবাবের

9

আর্জেন্টিনার বিরুদ্ধে প্রচারণায় টাকা ঢালছে ব্রাজিল: আর্জেন্ট

10

‘এটাই আর্জেন্টিনা, এই দল কখনো হাল ছাড়ে না’, রুদ্ধশ্বাস জয়ের

11

কক্সবাজারে সন্তানকে বাঁচাতে গিয়ে নিহত হলেন মা

12

ডিপিএলে ক্রিকেটারদের জন্য স্বাস্থ্যসম্মত খাবার দেবে বিসিবি:

13

ইরানের ১০ প্রদেশে বন্যা সতর্কতা, ভারী বর্ষণ ও ঝড়ের শঙ্কা

14

২০২৬ বিশ্বকাপে ইরান ইস্যুতে অবস্থান নরম করলেন ডোনাল্ড ট্রাম্

15

পারেদেসকে ‘লাল কার্ড’দেয়া হয়নি, জানালো ফিফা

16

মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী

17

জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প

18

তাইওয়ানে চীনের গুপ্তচরবৃত্তি

19

খালেদা জিয়ার সাজে চমক দেখালেন চমক, নেটিজেনদের প্রশংসা

20