অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:১৯ এএম
অনলাইন সংস্করণ

‘মেসি ছাড়াই’ দুই গোলে এগিয়ে বিরতিতে আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত


 
আর্জেন্টিনার দাপট মেসিকে ছাড়াই দাপট দেখাচ্ছে জর্ডানের বিরুদ্ধে। শুরু থেকে বল দখলে রেখে জর্ডানকে চাপে রাখে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

জিওভানি লো সেলসোর ফ্রি-কিকের দারুণ গোলের পর পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান লাউতারো মার্তিনেস। প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় লিওনেল স্কালোনির দল।

প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে আছে আর্জেন্টিনা। গোল দুটি করেন লো সেলসো ও লাউতারো।

গ্রুপে পয়েন্টশূন্য জর্ডান শুরুতে কিছুটা সাহসী ফুটবল খেলার চেষ্টা করে। তাদের প্রেসিংয়েও ছিল আগ্রাসন।

অষ্টম মিনিটে অবশ্য আর্জেন্টিনা বল জালে পাঠিয়েছিল। হুলিয়ান আলভারেসের পাস ধরে গোল করেন লো সেলসো, কিন্তু অফসাইডের পতাকা ওঠায় তা বাতিল হয়।

ধীরগতির শুরুতেও বলের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার কাছেই। ১৩তম মিনিটে জুলিয়ানো সিমিওনের আক্রমণ থেকে কর্নার পায় তারা। নিকোলাস ওতামেন্দি কাছ থেকে হেড নিলেও লক্ষ্য খুঁজে পাননি।

১৯তম মিনিটে ম্যাচের জট খুলে যায়। বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। মূহন্নাদ আবু তাহা দেরিতে ট্যাকল করায় হলুদ কার্ড দেখেন, যদিও রিপ্লেতে দেখা যায় তিনি বলেই পা ছুঁয়েছিলেন। সেই ফ্রি-কিক থেকেই গোলরক্ষকের পাশ দিয়ে টপ কর্নারে দারুণ শটে বল জালে পাঠান লো সেলসো।

গোলের পরও আক্রমণ থামায়নি আর্জেন্টিনা। ২৯তম মিনিটে নিকোলাস তাগলিয়াফিকোর পাস ধরে বক্সে শট নিয়ে ক্রসবারে মারেন লাউতারো। ফিরতি বলে মার্কোস সেনেসির প্রচেষ্টাও লাগে বারে। ওই মুহূর্তেই সেনেসির মাথায় পা লাগে নিজার আল-রাশদানের। শুরুতে খেলা চললেও ভিএআরের পর মনিটরে দেখে পেনাল্টি দেন রেফারি।

৩১তম মিনিটে স্পট কিক থেকে গোল করেন লাউতারো। গোলরক্ষককে ভুল দিকে পাঠিয়ে নিচু শটে বল জালে জড়ান ইন্টার মিলান ফরোয়ার্ড। মেসি না থাকায় পেনাল্টির দায়িত্ব নিয়ে ভুল করেননি তিনি।

এরপরও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার দখলে। মাঝেমধ্যে জর্ডানের আক্রমণভাগ নিজেদের মধ্যে বোঝাপড়া গড়ে তুলে কিছুটা হুমকি তৈরি করলেও, শেষ পাস বা ক্রস ছিল অকার্যকর। ফলে আর্জেন্টিনার রক্ষণকে বড় পরীক্ষা দিতে হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের অর্থনীতি পুনরুদ্ধারে আরও দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

1

শেরপুর-৩ আসনে তিন গুণ বেশি ভোটে বিএনপির জয়

2

তৃণমূল থেকে অপসারিত মমতা, এরপরে কী

3

৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট

4

অর্থের অভাবে মাকে সঙ্গে আনতে পারিনি : কেপ ভার্দের গোলরক্ষক

5

শর্ত মানছে না ইসরাইল, লেবাননে ব্যাপক হামলায় নিহত ১০

6

‘কী জাদু করিয়া মেসি মায়া লাগাইছে’ বাংলায় ফিফার পোস্ট

7

মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের বিপ্লবী গার্ড

8

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের চুক্তির মেয়াদ বা

9

গুম-নির্যাতন, শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

10

এবার বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন ভোজিনহা

11

ব্যাটারির গলিতে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের ইঙ্গিত অমির

12

ইরানের ম্যাচ মেক্সিকোতে স্থানান্তরের দাবি

13

ইউরো ট্রফিই আমার কাছে বিশ্বকাপ : রোনালদো

14

পানিবিরতি নিয়মে অসন্তুষ্ট স্কালোনি, নষ্ট হচ্ছে ম্যাচের ছন্দ

15

নিরাপত্তার নিশ্চয়তা পেলে ‘দেশে ফিরতে প্রস্তুত’ সাকিব, বিচারে

16

ইসরায়েলকে স্বীকৃতি না দিলে পারমাণবিক চুক্তি বাতিল: ট্রাম্প

17

সুয়ারেজকে ছাড়াই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা উরুগুয়ের

18

আর্জেন্টিনা ফাইনালে উঠলে রেফারি হতে পারবেন না ইংল্যান্ডের কে

19

বিশ্বকাপ জমাতে দাই দাই গান নিয়ে আসছেন শাকিরা

20