অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ০২ আগস্ট ২০২৬, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকারের দুর্নীতির বিরুদ্ধে মাঠে নামবে দুদক

ছবি: সংগৃহীত



জাতীয় সংসদে উত্থাপিত অন্তর্বর্তী সরকারের আমলের দুর্নীতির অভিযোগসহ বিভিন্ন অনিয়মের বিষয় অগ্রাধিকার ভিত্তিতে এসবের বিরুদ্ধে মাঠে নামবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে সংস্থাটির ভাবমূর্তি উন্নয়ন ও কার্যক্রমে গতি ফেরাতে প্রয়োজনীয় সংস্কার উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন দুদকের নতুন সচিব সাইদুর রহমান খান।

রোববার (২ আগস্ট) দুদকে যোগদান শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর ২০২৫ সালের এক জরিপে দাবি করা হয়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ের তুলনায় অন্তর্বর্তী সরকারের আমলে সেবাখাতে দুর্নীতির হার ১০ শতাংশের বেশি বেড়েছে। এ জরিপের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড দুদকের মাধ্যমে তদন্তের আহ্বান জানান। একই অধিবেশনে আওয়ামী লীগ সরকারের সময়ে মডেল মসজিদ নির্মাণে দুর্নীতির অভিযোগও আলোচনায় আসে।

এসব বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে দুদকের নতুন সচিব বলেন, বর্তমান সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে সংসদে উত্থাপিত অভিযোগগুলো কমিশন গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। অভিযোগের প্রকৃতি অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হবে।

তিনি আরও বলেন, দুদককে ঘিরে বিভিন্ন ধরনের নেতিবাচক ধারণা রয়েছে। সেসব দূর করতে সংস্থার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে।

প্রায় পাঁচ মাস ধরে কমিশন না থাকায় দুদকের কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে উল্লেখ করে সাইদুর রহমান খান বলেন, খুব দ্রুত নতুন কমিশন নিয়োগের মাধ্যমে সংস্থার স্বাভাবিক কার্যক্রমে গতি ফিরিয়ে আনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেস্কে বসে একটানা কাজ, বাড়ছে হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি

1

ঘরেই বানান সুস্বাদু লটকনের আচার, সহজ রেসিপি

2

ইন্টারনেট ছাড়াই চলবে এআই অ্যাপ কসমো

3

মেসির রেকর্ড গড়া জোড়া গোল ও এক অ্যাসিস্টে মায়ামির দারুণ জয়

4

দুই মাসে ৬০ পদক্ষেপ বাস্তবায়ন

5

বাজেটে ৬.৯৫ লাখ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্য

6

৬ দেশে হবে ২০৩০ বিশ্বকাপ

7

এনসিপিতে যোগ দিচ্ছেন জুনায়েদ ও রাফে সালামান

8

নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল

9

আলাবার নেতৃত্বে বিশ্বকাপে অস্ট্রিয়ার দল ঘোষণা

10

কথায় কথায় কসম ও কাফফারার বিধান

11

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই সামরিক শক্তিতে ঘুরে দাঁড়াচ্ছে

12

লালমনিরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

13

যার অনুরোধে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ‘চুক্তিতে’ সই করলেন স্কালো

14

আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসিনি, স্বরাষ্ট্রমন্ত্রীকে জ

15

ক্লাবে ফিরেই নেইমার-নাটক, জোড়া গোল, দুজনকে ধাক্কা, পরের ম্য

16

গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বিএনপি

17

অপ্রতিম হত্যা:স্বরাষ্ট্র সচিবকে ফোন করে কাঁদলেন এমপি

18

উৎপাদনে ফিরছে ডিএপি সার কারখানা

19

ইংল্যান্ডে নিজেদের বাড়ি রক্ষায় প্রাইভেট সিকিউরিটি গার্ড ভা

20