অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনাকে আমরা ১-০ গোলে হারাব: কেপ ভার্দের প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত



বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই ইতিহাস গড়েছে কেপ ভার্দে। সাড়ে পাঁচ লাখেরও কম জনসংখ্যার দেশটি বিশ্বকাপের নকআউট পর্বে উঠে তাক লাগিয়ে দিয়েছে ফুটবল বিশ্বকে। এবার তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আগামী ৪ জুলাই মায়ামির রক গার্ডেন স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। ম্যাচটিকে ঘিরে দেশটির সর্বস্তরে বইছে উৎসবের আমেজ। এমনকি কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেসও প্রকাশ করেছেন নিজের অটুট আত্মবিশ্বাস।

তিনি দৃঢ় কণ্ঠে বলেন, আমরা ১-০ গোলে জিতব।

বিশ্বকাপে নিজেদের অভিষেক আসরেই কেপ ভার্দে কঠিন গ্রুপ পর্ব পেরিয়ে নক আউট পর্বে জায়গা নিশ্চিত করেছে। উরুগুয়ে, স্পেন ও সৌদি আরবকে নিয়ে গঠিত কঠিন গ্রুপ থেকে দারুণ পারফরম্যান্স দেখিয়ে নকআউটে জায়গা করে নেয় কোচ বুবিস্তার শিষ্যরা। ফলে আর্জেন্টিনার বিপক্ষেও নির্ভীক ফুটবল খেলতে চায় দলটি। 

তবে প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি থাকবে বিশেষ সম্মানও। ম্যাচ শুরুর আগে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে কেপ ভার্দে জাতীয় দলের একটি বিশেষ জার্সি উপহার দেওয়া হবে। জার্সিটিতে থাকবে মেসির নাম এবং তার বিখ্যাত ১০ নম্বর।

মেসির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রেসিডেন্ট নেভেস বলেন, লিওনেল মেসি এবং আর্জেন্টিনা জাতীয় দলের বিপক্ষে খেলতে পারা আমাদের জন্য বড় সম্মানের বিষয়। মেসি একজন মহান ফুটবলার। কেপ ভার্দেতে তাকে অত্যন্ত সম্মান করা হয়। আমাদের দেশের মানুষের কাছে তিনিই বিশ্বের সেরা ফুটবলার। তিনি বিশ্ব ফুটবলে শ্রেষ্ঠত্ব ও পরিপূর্ণতার প্রতীক। তার বিপক্ষে খেলতে পারা আমাদের জন্য সম্মান, গর্ব এবং জাতীয় দলের জন্য একটি বিশাল অর্জন।

তবে মেসির প্রতি এই শ্রদ্ধা কেপ ভার্দের জয়ের স্বপ্নকে বিন্দুমাত্র কমিয়ে দেয়নি। ফুটবল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের সামনে দাঁড়িয়ে ছোট্ট আফ্রিকান দেশটি বিশ্বাস করছে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে তারা বিশ্বকাপে আরেকটি রূপকথার জন্ম দিতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনী হওয়ার উপায় জানানো লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার

1

ফ্রান্সের বিপক্ষে আজ সুইডেনের কঠিন পরীক্ষা

2

গাজায় প্রতিদিন গড়ে ৪৭ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ

3

আমার আগে পর্তুগাল কিছুই জেতেনি: বিদায়ের পর রোনালদো

4

অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বনলতা সেন

5

মেসিকে আটকাতে স্পেনের অবিশ্বাস্য মহাপরিকল্পনা

6

দেশে আর অগণতান্ত্রিক কর্মকাণ্ড হবে না: জয়নুল আবদিন ফারুক

7

সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পর

8

যে ৫ কারণে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিততে পারে স্পেন

9

মা মানেই নিরবচ্ছিন্ন দায়িত্ব, ভালোবাসা আর ত্যাগের এক অনন্ত গ

10

বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে হত্যার’ হুমকি: এফবিআইয়ের গোপন

11

আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির

12

জুনের প্রথম ১০ দিনেই ১.২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স

13

শিশু-কিশোরের মানসিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিন

14

সরকারকে সময় না দিয়ে লং মার্চ করা অনুচিত : চিফ হুইপ

15

জ্বালানি সংকট:বিয়ের অনুষ্ঠানে খাবার ‘এক পদের’ বেশি নয়

16

জ্বালানি তেলের সংকট দীর্ঘ হতে পারে বাংলাদেশে

17

হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা

18

তিন দিনের সফরে রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

19

শেষের নাটকীয়তায় বেলজিয়ামকে বিদায় করে সেমিতে স্পেন

20